শিরোনাম
◈ বিরোধী দলের ওয়াকআউট পরিকল্পিত, আইন প্রণয়নে সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি ◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি ◈ আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ◈ এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম ◈ সংসদে বিল উত্থাপন : গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৫, ১১:৩৭ রাত
আপডেট : ১৫ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উপদেষ্টা মাহফুজ লক্ষ্মীপুর থেকে নির্বাচন করবেন, জানিয়েছেন তার ভাই মাহবুব আলম (ভিডিও)

অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম আগামী সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে নির্বাচনে প্রার্থী হবেন বলে জানিয়েছেন তার ভাই এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম। 

শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নে জনতার উঠান বৈঠক শেষে সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রামগঞ্জ উপজেলা শাখার আয়োজনে লামচর ইউনিয়নের পানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উঠান বৈঠকের আয়োজন করা হয়। 

মাহবুব আলম বলেন, ‘তথ্য উপদেষ্টা মাহফুজ আলম যেহেতু এখনো সরকারের অংশ।

সরকার থেকে পদত্যাগ করে এনসিপিতে যুক্ত হবেন। রামগঞ্জের মানুষ আশা করছে, তিনি এ আসন থেকে নির্বাচন করবেন। আপনাদের প্রতিনিধি হয়ে আগামী সংসদে যাবেন। তিনি রামগঞ্জের যে উন্নয়নমূলক কাজ হাতে নিয়েছেন, সেগুলোর ধারাবাহিকতা বজায় রাখবেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হান্নান, রায়পুর এল এম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, এনসিপির সংগঠক মেহেদী হাসান, মাঈন উদ্দিন মাসুদ, মাসুম বিল্লাহসহ অন্যরা।

  • সর্বশেষ