শিরোনাম
◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি ◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি ◈ আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ◈ এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম ◈ সংসদে বিল উত্থাপন : গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি ◈ গঙ্গা চুক্তি নবায়ন ও তিস্তা প্রকল্পে অগ্রগতি: সংসদে পররাষ্ট্রমন্ত্রীর কৌশলগত বার্তা

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২৫, ০৭:৪৫ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অপহরণের ৭ দিন পর নওগাঁ থেকে ৮ম শ্রেণির ছাত্রী উদ্ধার, মূলহোতা গ্রেপ্তার

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকা থেকে অপহৃত এক অষ্টম শ্রেণির ছাত্রীকে উদ্ধারে সাফল্য পেয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)। একই সঙ্গে অপহরণের মূলহোতা মো. সুমন বাবু (১৪)-কেও গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার সুমন বাবু নওগাঁ জেলার নিয়ামতপুর থানাধীন কুমরইল গ্রামের মো. বেলাল হোসেনের ছেলে।

বুধবার দুপুরে র‍্যাব-৫ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২১ অক্টোবর দিবাগত রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে নওগাঁ জেলার আত্রাই থানাধীন কুমরইল নামক এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারীকে গ্রেপ্তার ও অপহৃত ভিকটিমকে উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, অপহৃত ওই ছাত্রী স্থানীয় একটি স্কুলে পড়ত। আসামি সুমন বাবু তাকে প্রতিনিয়ত স্কুলে আসা-যাওয়ার পথে নানাভাবে বিয়ের প্রলোভনসহ কু-প্রস্তাব দিত।

ঘটনার দিন, গত ১৪ মে সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটের সময় ভিকটিম প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন তেরখাদিয়া স্টেডিয়ামের সামনে রাস্তার ওপর পৌঁছালে বিবাদী সুমন বাবু জোরপূর্বক একটি অজ্ঞাতনামা মাইক্রোবাসে তুলে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

এ ঘটনায় ভিকটিমের মাতা বাদী হয়ে রাজপাড়া থানায় অপহরণ সংক্রান্ত একটি মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র‍্যাবও গোয়েন্দা নজরদারি শুরু করে। তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের প্রেক্ষিতে র‍্যাব-৫, এর একটি আভিযানিক দল গতকাল (২১ অক্টোবর) গভীর রাতে নওগাঁ জেলার আত্রাই থানাধীন কুমরইল এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত অপহরণকারী এবং উদ্ধারকৃত ভিকটিমকে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ