শিরোনাম
◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি ◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি ◈ আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ◈ এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম ◈ সংসদে বিল উত্থাপন : গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি ◈ গঙ্গা চুক্তি নবায়ন ও তিস্তা প্রকল্পে অগ্রগতি: সংসদে পররাষ্ট্রমন্ত্রীর কৌশলগত বার্তা

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২৫, ০৭:৩৬ বিকাল
আপডেট : ১৮ জুলাই, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে আসামী ধরতে গিয়ে পুলিশের মোটরসাইকেল চুরি

সোহাগ হাসান জয়, সিরাজগঞ্জ: ওয়ারেন্টভুক্ত আসামী ধরতে অভিযানে গিয়ে সিরাজগঞ্জের সলঙ্গা থানার পুলিশ সদস্য এএসআই জিয়াউর রহমানের ব্যবহৃত (অ্যাপাচি আরটিআর) মোটরসাইকেল চুরি হয়েছে। এক মাস পেরিয়ে গেলেও মোটরসাইকেলটি উদ্ধার হয়নি। সরকারি দায়িত্ব পালনের সময় পুলিশের মোটরসাইকেল চুরির ঘটনায় আইনি কোন পদক্ষেপ না নেওয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রশ্ন তুলছেন অনেকেই।

জানা যায়, চলতি বছরের (২৩ সেপ্টেম্বর) বুধবার রাত আনুমানিক ২টার দিকে থানার (উপ-পরিদর্শক) এস.আই মাইনুল হক এবং এ.এস.আই জিয়াউর রহমান দুটি মোটরসাইকেল নিয়ে নলকা ইউনিয়নের দত্তকুশা গ্রামে এক ওয়ারেন্টভুক্ত আসামিকে ধরতে যান। আসামির বাড়িতে মোটরসাইকেল নিয়ে যাওয়ার রাস্তা না থাকায় একটি বাড়িতে দুটি মোটরসাইকেল রেখে পায়ে হেঁটে অভিযানে যায়। অভিযান শেষে ফিরে এসে তারা দেখতে পান, এ.এস.আই জিয়াউর রহমানের ব্যবহৃত মোটরসাইকেলটি নেই। পরে বাড়ির মালিককে জিজ্ঞাসা করতে তিনি কোন উত্তর দিতে পারেনি। তবে, এক মাস পার হলেও মোটরসাইকেলটি উদ্ধার করা সম্ভব হয়নি। এমনকি এ বিষয়ে থানায় কোনো জিডি (সাধারণ ডায়েরি) এবং মামলা দায়ের হয়নি।

এ বিষয়ে মোটরসাইকেলের মালিক ও সলঙ্গা থানার এ.এস.আই জিয়াউর রহমান বলেন, ওয়ারেন্টভুক্ত আসামী ধরতে গিয়ে আমার ব্যবহৃত মোটরসাইকেল চুরি হয়েছে। এর বেশি জানতে চাইলে ওসি স্যারের সাথে যোগাযোগ করুন।

এস.আই মাইনুল হক বলেন, থানার দায়িত্ব পালনে গিয়েই মোটরসাইকেলটি হারিয়েছে। তবে এখন পর্যন্ত উদ্ধার হয়নি। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। কেন মামলা হয়নি বিষয়ে তিনি বলেন, ওসি স্যার এবং যার মোটরসাইকেল খোয়া গেছে, তিনি ভালো বলতে পারবেন।

এ বিষয়ে জানতে চাইলে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ওয়ারেন্টভুক্ত আসামী ধরতে গিয়ে মোটরসাইকেলটি হারিয়েছে। তবে, এখন পর্যন্ত কোন অভিযোগ দেয়নি তিনি। হারানো মোটরসাইকেলটি উদ্ধারের চেষ্টা চলছে।

  • সর্বশেষ