শিরোনাম
◈ স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার আশপাশ দিয়ে মাদকের বড় চালান আসে: সংসদে গয়েশ্বর ◈ জামালপুরের সাবেক এমপি নুর মোহাম্মদ গুলশান থেকে গ্রেপ্তার ◈ আমি প্রথম বলির পাঁঠা, কিন্তু শেষ নই, এরপর একে একে সবাই টার্গেট হবেন: মাহফুজ আলম ◈ বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহ্‌দী আমিন ◈ ৬৮ বছরে ১৮ বিশ্বকাপ কাভার করা সাংবাদিককে ‘বিশেষ সম্মান’ আ‌র্জেন্টাইন কোচ স্কালোনির ◈ ১০ হাজার টাকা থাকলেই বিনিয়োগ করা যাবে সরকারি সুকুকে, আবেদন রোববার ◈ তারেক রহমানের চীন সফর: দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন সমীকরণ দেখছে ভারতীয় গণমাধ্যম ◈ চুক্তির ২৪ ঘণ্টার মধ্যেই লেবাননে ইসরাইলের ড্রোন হামলা ◈ ‘জনবান্ধব নয়, গরিবের ওপর বাড়তি চাপ সৃষ্টিকারী বাজেট: সংসদে রফিকুল ইসলাম খান ◈ আসিয়ান সদস্যপদে মালয়েশিয়ার সমর্থন, তিস্তায় সর্বোচ্চ সহযোগিতা করবে চীন: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২৫, ০৬:৫৮ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আন্তজেলা ছাগল চোর চক্রের প্রধানসহ দুইজন জনতার হাতে আটক

জামাল হোসেন খোকন,জীবননগর(চুয়াডাঙ্গা): চুয়াডাঙ্গা জীবননগর পিয়ারাতলা উত্তরপাড়ায় বুধবার সকালে আন্তজেলা ছাগল চোর চক্রের প্রধান বাবুলসহ দুই চোরকে এলাকাবাসী আটক করেছেন।

আটক চোর চক্রের প্রধান উপজেরার সেনেরহুদা মাদ্রাসা পাড়ার বাবুল হোসেন (৫০ ) ও শিয়ালমারী মাঝের পাড়ার ইনামুল(২৭)।

স্থানীয় জনৈক আবুল খান জানান,আমার বাড়ির পাশে দরিদ্র ওসমান আলীর স্ত্রী ভোরে বাড়ির উঠানে গড়া-গড়ি করে কান্নাকাটি করতে দেখে জানতে পাই তাদের একমাত্র সম্বল ৩টি ছাগল রাতে চুরি হয়ে গেছে। আমি তখন বাড়ির পিছনে মাঠে গিয়ে খুজতে থাকি। তখন দুইজন অপরিচিত লোক দেখে তাদের পরিচয় জানতে চাইলে তাদের কথা বার্তায় গড়মিল পেয়ে । আমার ভাইপোদের নিয়ে তাদের আটক করি।

পরবর্তীতে তারা জানায় রাতে চুরি করতে এসে তারের মোবাইল ফোন এখানে পড়ে যায়। তাই তারা মোবাই ফোন নিতে আবার সকালে এসে ধরা পরে। পরে চুরি হওয়া ছাগল তিনটি তাদের বাড়ি থেকে উদ্ধার করা হয়।

চোর চক্রের প্রধান বাবুল বলে সে দিনে সিএনজি চালায়। আর তারা চারজন মিলে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে আগে ছাগল দেখে যায় পরে রাতে সুযোগ মতো এসে চুরি করে নিয়ে বিভিন্ন হাটে গিয়ে বিক্রি করে।

বাবুলসহ আরো তিনজন হলো শিয়ালমারী গ্রামের ইনামুল,খয়েরহুদা গ্রামের মুক্তার ও কাশিপুরের লতিফ একসঙ্গে মিলে এই চুরি কার্যক্রম চালায়। তারা এই এক মাছে ১৮ টি ছাগল চুরি করেছে।

স্থানীয় সাবেক মেম্বর আলী হোসেন ও রিপোন মুন্সী জানান, চুরির সাথে জড়িত ব্যক্তিদের এলাকা থেকে তাদের স্বজনসহ জনপ্রতিনিধিরা আসতেছে। তারা আসারপর সিদ্ধান্ত নেয়া হবে এদের বিরুদ্ধে কি করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়