শিরোনাম
◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি ◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি ◈ আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ◈ এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম ◈ সংসদে বিল উত্থাপন : গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি ◈ গঙ্গা চুক্তি নবায়ন ও তিস্তা প্রকল্পে অগ্রগতি: সংসদে পররাষ্ট্রমন্ত্রীর কৌশলগত বার্তা

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২৫, ০১:২৯ রাত
আপডেট : ০৬ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত পাচারের সময় বেনাপোলে ৫ নারী ও শিশুকে আটক করেছে বিজিবি

ইমরুল কায়েশ, যশোর: যশোরের বেনাপোল সীমান্ত পথে ভালো কাজের প্রলোভনে ভারতে পাচারের সময় ৫ জন বাংলাদেশি নারী ও শিশুকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় বেনাপোল সীমান্তের সাদিপুর এলাকা থেকে ৪৯ ব্যাটালিয়নের বেনাপোল চেকপোস্ট ক্যাম্পের সদস্যরা তাদের আটক করেন।

আটক ব্যক্তিরা হলেন—বরিশালের বানাইপাড়া উপজেলার নকুল বাড়ৈয়ের ছেলে রঞ্জন বাড়ৈ (৩৮), গৌরাঙ্গ বাড়ৈয়ের মেয়ে কনিকা বাড়ৈ (২৮), রঞ্জনের মেয়ে রিতিকা বাড়ৈ (১৪), রিপা বাড়ৈ (১২) ও রাজু বাড়ৈ (১০)।

বেনাপোল আইসিপি কোম্পানি কমান্ডার সুবেদার মিজানুর রহমান জানান, ভারতের উদ্দেশে ৫ জন বাংলাদেশি সীমান্তে অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পরে তাদের বিরুদ্ধে **অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ আইনে মামলা** দায়ের করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

  • সর্বশেষ