শিরোনাম
◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি ◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি ◈ আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ◈ এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম ◈ সংসদে বিল উত্থাপন : গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি ◈ গঙ্গা চুক্তি নবায়ন ও তিস্তা প্রকল্পে অগ্রগতি: সংসদে পররাষ্ট্রমন্ত্রীর কৌশলগত বার্তা

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২৫, ০৮:৩৩ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঘারপাড়ায় রাতের অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই  

আজিজুল ইসলামঃ যশোরের বাঘারপাড়া উপজেলার চাড়াভিটা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে গেছে। সোমবার (২০ অক্টোবর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মসজিদের পাশে ইয়াকুব খানের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। দোকানে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে বাজারের ছয়টি দোকান ভস্মীভূত হয়।

পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে দুইটি পেঁয়াজুর দোকান, একটি পানের দোকান, একটি মিষ্টির দোকান, একটি চা-পানের দোকান এবং একটি বেকারি ও ফলের দোকান। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন রেজাউল দফাদার, কামাল হোসেন, বাবু ঘোষ, জিয়াউর রহমান, জুলফিক্কার আলী এবং ইয়াকুব খান।

বাঘারপাড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এতে আনুমানিক ৩ লাখ ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক রাখে।

  • সর্বশেষ