শিরোনাম
◈ ভারতের আম্বানির রিলায়েন্সের তেল শোধনাগারে রুবিওর সফর কেন? ◈ সৌদি আরবের রাজধানীতে বিকট বিস্ফোরণের শব্দ, জরুরি সতর্কতা জারি ◈ কম্বোডিয়ার প্রতারণা চক্রের ফাঁদ থেকে মুক্ত হয়ে দেশে ফিরলেন ৩০ বাংলাদেশি ◈ ফ্রান্সে বিক্ষোভের ঝড়, পতনের মুখে ম্যাক্রোঁ? ◈ এক যুগের বেশি সময় পর ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্প বন্ধের সিদ্ধান্ত, বদলে যাচ্ছে সড়কের নকশা ◈ সুখবর পেলেন ঋতুপর্ণারা, ফিফা নারী র‍্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে ১০৬ নম্বরে বাংলাদেশ ◈ রাজশাহীতে ৩৮ হাজার ৯৭০ আখচাষিকে ১২ কোটি টাকার প্রণোদনা দিলেন তারেক রহমান ◈ শাহজালাল বিমানবন্দরে স্টোর ভবনে আগুন ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর ২৬ অক্টোবর, সই হবে অন্তত ৪ সমঝোতা স্মারক ◈ যে কারণে মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি, নেপথ্যে যা জানা গেল

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২৫, ০৮:৩৩ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঘারপাড়ায় রাতের অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই  

আজিজুল ইসলামঃ যশোরের বাঘারপাড়া উপজেলার চাড়াভিটা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে গেছে। সোমবার (২০ অক্টোবর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মসজিদের পাশে ইয়াকুব খানের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। দোকানে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে বাজারের ছয়টি দোকান ভস্মীভূত হয়।

পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে দুইটি পেঁয়াজুর দোকান, একটি পানের দোকান, একটি মিষ্টির দোকান, একটি চা-পানের দোকান এবং একটি বেকারি ও ফলের দোকান। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন রেজাউল দফাদার, কামাল হোসেন, বাবু ঘোষ, জিয়াউর রহমান, জুলফিক্কার আলী এবং ইয়াকুব খান।

বাঘারপাড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এতে আনুমানিক ৩ লাখ ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক রাখে।

  • সর্বশেষ