শিরোনাম
◈ ‘জায়গা ভাড়া দিয়েছি, অবৈধ কর্মকাণ্ডের দায় আমার নয়’: অতিরিক্ত ডিআইজি আল জহির ◈ ভারতের আম্বানির রিলায়েন্সের তেল শোধনাগারে রুবিওর সফর কেন? ◈ সৌদি আরবের রাজধানীতে বিকট বিস্ফোরণের শব্দ, জরুরি সতর্কতা জারি ◈ কম্বোডিয়ার প্রতারণা চক্রের ফাঁদ থেকে মুক্ত হয়ে দেশে ফিরলেন ৩০ বাংলাদেশি ◈ ফ্রান্সে বিক্ষোভের ঝড়, পতনের মুখে ম্যাক্রোঁ? ◈ এক যুগের বেশি সময় পর ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্প বন্ধের সিদ্ধান্ত, বদলে যাচ্ছে সড়কের নকশা ◈ সুখবর পেলেন ঋতুপর্ণারা, ফিফা নারী র‍্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে ১০৬ নম্বরে বাংলাদেশ ◈ রাজশাহীতে ৩৮ হাজার ৯৭০ আখচাষিকে ১২ কোটি টাকার প্রণোদনা দিলেন তারেক রহমান ◈ শাহজালাল বিমানবন্দরে স্টোর ভবনে আগুন ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর ২৬ অক্টোবর, সই হবে অন্তত ৪ সমঝোতা স্মারক

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২৫, ০৭:৪৩ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে গোপনে ম্যানেজিং কমিটি গঠনের পাঁয়তারা, নির্বাচন স্থগিত 

জাকির হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচনে বিধি মোতাবেক তফসীলের নোটিশ যথাযথভাবে প্রকাশ না করে গোপনে প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। 

এ বিষয়ে (২১ অক্টোবর) মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও জেলা গণঅধিকার পরিষদের জেলা সেক্রেটারি আব্দুস সোবহানের সহযোগিতায় পীরগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা বরাবর একটি যৌথ অভিযোগ করেন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের অভিভাকরা।

অভিযোগের পরিপ্রেক্ষিতে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান নির্বাচন স্থগিত করে পূর্বের তফসিল বাতিল করেছেন। 

অভিযোগ সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচনের বিধি মোতাবেক তফসীলের নোটিশ যথাযথভাবে প্রকাশ না করে গোপনে দেওয়া হয়েছে।  অধিকাংশ অভিভাবকদের নির্বাচনের তারিখ, মনোনয়ন জমাদানের সময় এবং ভোটার তালিকা প্রকাশের বিষয়টি জানানো হয়নি। বর্তমান এ  স্কুলে কর্মবিরতি চলছে কোন অভিভাবক এখন স্কুলে যায় না। এই সুযোগকে কাজে লাগিয়ে প্রধান শিক্ষক গোপনে ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচনের পাঁয়তারা করতেছেন। যা প্রচালিত আইনের পরিপন্থি। প্রধান শিক্ষকসহ কয়েকজন কুচক্রী ব্যক্তি তাদের পকেট কমিটি গঠনের চেষ্টা করছেন বলে মনে করছেন অভিভাবকরা । এটি প্রাচীন ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটির জন্য হুমকি স্বরূপ।

Advertisement

অভিভাবকরা বিধি অনুযায়ী নির্বাচনের প্রক্রিয়াটি স্থগিত করে নতুনভাবে সুষ্ঠ নির্বাচনের লক্ষ্যে নতুন তফসীল ঘোষণা পূর্বক সু-ব্যবস্থা গ্রহণ করার দাবি করছে।

বিষয়টি নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজু সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহাজালাল সাজু বলেন, নতুন করে আবার তফসিল ঘোষণার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমরা সুষ্ঠ ভাবে নির্বাচনের জন্য যা যা করণীয় তাই করবো।

এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান বলেন, পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের বিষয়ে কিছু অভিভাবক অভিযোগ করেছেন। তার পরিপ্রেক্ষিতে পূর্বের সকল কার্যক্রম বাতিল করে নতুন ভাবে তফসিল ঘোষণা করে নির্বাচনটি গণতান্ত্রিকভাবে ভাবে করা হবে।

  • সর্বশেষ