শিরোনাম
◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি ◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি ◈ আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ◈ এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম ◈ সংসদে বিল উত্থাপন : গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি ◈ গঙ্গা চুক্তি নবায়ন ও তিস্তা প্রকল্পে অগ্রগতি: সংসদে পররাষ্ট্রমন্ত্রীর কৌশলগত বার্তা

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২৫, ০৭:০৯ বিকাল
আপডেট : ০৩ জুলাই, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে এবার ১ টাকায় গরুর মাংস বিক্রি করবেন সেই এমপি প্রার্থী

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ১০ টাকায় ইলিশ বিক্রি করা সেই ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী রায়হান জামিল এবার ১ টাকায় গরুর মাংস বিক্রির ঘোষণা দিয়েছেন। সম্প্রতি মাংস বিক্রির একটি পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। 

পোস্টারে দেখা যায়, ফরিদপুর-৪ (সদরপুর-ভাঙ্গা-চরভদ্রাসন) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী রায়হান জামিলের পক্ষ থেকে (৩০ অক্টোবর) বৃহস্পতিবার ভঙ্গা উপজেলায় ১টাকায় কেজি গরুর মাংস বিক্রির ঘোষণা দেন। 

এ বিষয়ে রায়হান জামিলের সাথে যোগাযোগ করা হলে তিনি মাংস বিক্রির বিষয়টি নিশ্চিত করে জানান, আমি (৩০ অক্টোবর ) বৃহস্পতিবার গরুর মাংস বিক্রি করবো। যাদের কাছে এই মাংস বিক্রি করা হবে তাদের তালিকা করে টোকেন দেয়া হয়েছে। আমরা আপাতত ১'শ জন অসহায়-দরিদ্রদের তালিকা করেছি। 

উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর ফরিদপুরের সদরপুর উপজেলায় মাত্র ১০ টাকা কেজিতে ইলিশ দেওয়ার খবরে বিভিন্ন গ্রাম থেকে শত শত মানুষ সেখানে জড়ো হন। কিন্তু পর্যাপ্ত মাছ না থাকায় উপস্থিত জনতার মধ্যে হট্টগোল শুরু হয়। একপর্যায়ে জনতার চাপে সেচ্ছাসেবকদের রেখে স্থান ত্যাগ করেন রায়হান জামিল।

  • সর্বশেষ