শিরোনাম
◈ ৬৮ বছরে ১৮ বিশ্বকাপ কাভার করা সাংবাদিককে ‘বিশেষ সম্মান’ আ‌র্জেন্টাইন কোচ স্কালোনির ◈ ১০ হাজার টাকা থাকলেই বিনিয়োগ করা যাবে সরকারি সুকুকে, আবেদন রোববার ◈ তারেক রহমানের চীন সফর: দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন সমীকরণ দেখছে ভারতীয় গণমাধ্যম ◈ চুক্তির ২৪ ঘণ্টার মধ্যেই লেবাননে ইসরাইলের ড্রোন হামলা ◈ ‘জনবান্ধব নয়, গরিবের ওপর বাড়তি চাপ সৃষ্টিকারী বাজেট: সংসদে রফিকুল ইসলাম খান ◈ আসিয়ান সদস্যপদে মালয়েশিয়ার সমর্থন, তিস্তায় সর্বোচ্চ সহযোগিতা করবে চীন: পররাষ্ট্রমন্ত্রী ◈ কৃষি ও খাদ্য নিরাপত্তায় বাংলাদেশের পাশে বিশ্বব্যাংক, সহায়তা ১১০ কোটি ডলার ◈ দেশের স্বার্থ রক্ষাই আমাদের দায়িত্ব, চীন-মালয়েশিয়া সফরের সব অর্জন জনগণের: সংসদে প্রধানমন্ত্রী ◈ বিদেশি নাগরিকদের জরুরি সতর্কবার্তা দিলো মার্কিন দূতাবাস ◈ আমরা সবাই চাই, আমাদের রিলেশন হবে মিউচুয়াল রেসপেক্ট এবং ইকুইটির ভিত্তিতে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২৫, ০৭:০৫ বিকাল
আপডেট : ১৭ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুর জেলা যুবদলের সভাপতি-সম্পাদককে শোকজ

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পালনে শৈথিল্য এবং জেলা যুবদলের স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ফরিদপুর জেলা যুবদলের সভাপতি মো. রাজিব হোসেন ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয়া হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) রাতে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, সংগঠনের শৃঙ্খলা বিনষ্টকারী কর্মকাণ্ডের জন্য তাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে না, তার ব্যাখ্যা চেয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব। তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সামনে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

এব্যাপারে ফরিদপুর জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন বলেন, 'দলের প্রতি আমার আস্থা, ভক্তি ও শ্রদ্ধা রয়েছে। দল যে সিদ্ধান্ত নিয়েছে এর প্রতি আমি শ্রদ্ধাশীল। এ বিষয়ে কেন্দ্রে উপস্থিত হয়ে কারণ দর্শানোর নোটিশের ব্যাপারে ব্যাখ্যা দিব। এর বেশি আপাতত এখন কিছু বলতে চাচ্ছি না।'

প্রসঙ্গত, শোকজের ঠিক একদিন আগে গত রোববার (১৯ অক্টোবর) বিকেলে ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের পরমানন্দপুর বাজারে গণসংযোগকালে ফরিদপুর সদর আসনের সাবেক সংসদ সদস্য এ কে আজাদের গাড়িবহরে স্থানীয় যুবদল নেতাকর্মীরা হামলা করে বলে অভিযোগ ওঠে। 

এই হামলায় ডিবি পুলিশের একটি গাড়ি ও এ কে আজাদের বহরের একটি গাড়ি ভাঙচুর করা হয়। এই ঘটনার পরপরই জেলা যুবদলের শীর্ষ দুই নেতাকে শোকজ করা হলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়