শিরোনাম
◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি ◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি ◈ আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ◈ এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম ◈ সংসদে বিল উত্থাপন : গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি ◈ গঙ্গা চুক্তি নবায়ন ও তিস্তা প্রকল্পে অগ্রগতি: সংসদে পররাষ্ট্রমন্ত্রীর কৌশলগত বার্তা

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২৫, ০১:১৪ দুপুর
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘জিন ছাড়ানোর’ নামে বড় বোনকে ধর্ষণ, ভিডিও ছড়িয়ে দেয় ভণ্ড কবিরাজ — টাকাও হাতিয়ে নিল অভিযুক্ত

কুমিল্লার দেবিদ্বারে ছোট বোনকে ‘জিন ছাড়াতে’ নিয়ে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন বড় বোন। উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের পিরোজপুর গ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামের মৃত আব্দুল কাদের জিলানীর ছেলে ভণ্ড কবিরাজ কুদ্দুস মিয়ার (৪৫) বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন ভুক্তভোগী।

গতকাল এ ঘটনায় ভুক্তভোগীর মা দেবিদ্বার থানায় লিখিত অভিযোগ করেছেন। এজাহার সূত্রে জানা যায়, গত ৩০শে জুন সকালে ভুক্তভোগী তার ছোট বোনকে জিন ছাড়ানোর উদ্দেশ্যে কবিরাজ কুদ্দুসের বাড়িতে নিয়ে যান। ওই সময় কুদ্দুস বিভিন্ন প্রলোভন দেখিয়ে ভিকটিমকে তার বসতঘরের গোপন কক্ষে নিয়ে গিয়ে ধর্ষণ করে ভিডিও ধারণ করে। পরবর্তীতে ভিডিও ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগীর থেকে ধাপে ধাপে প্রায় এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা হাতিয়ে নেয়।

এরপর একাধিকবার ধর্ষণ করে। পরে আরও তিন লাখ টাকা দাবি করে কুদ্দুস মিয়া। ভুক্তভোগী টাকা দিতে অস্বীকৃতি জানালে, ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। এরপর তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের কাছে পাঠায়। ভুক্তভোগী বলেন, ছোট বোনকে জিন ছাড়াতে নিয়ে গিয়েছিলাম কুদ্দুস কবিরাজের কাছে। সে চিকিৎসার আগে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে আমার স্বাক্ষর নেয়।

পরবর্তীতে সুযোগ বুঝে আমাকে গোপন কক্ষে নিয়ে ধর্ষণ করে ভিডিও ধারণ করে। ভিডিও দেখিয়ে টাকা দাবি করে, না দিলে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়। পরে আমার ভাই বিদেশ যাবে বলে তিন লাখ টাকা নেয়। কিন্তু টাকা ফেরত চাওয়ায় ভিডিও ছড়িয়ে দেয়। ভুক্তভোগীর মা বলেন, ভণ্ড কবিরাজের ফাঁদে পড়ে আমার মেয়ের সংসার ভেঙে গেছে। আমি পুলিশ প্রশাসনের কাছে তার কঠোর বিচার চাই। দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মঈনউদ্দিন বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্তসাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ