শিরোনাম
◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি ◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি ◈ আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ◈ এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম ◈ সংসদে বিল উত্থাপন : গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি ◈ গঙ্গা চুক্তি নবায়ন ও তিস্তা প্রকল্পে অগ্রগতি: সংসদে পররাষ্ট্রমন্ত্রীর কৌশলগত বার্তা

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২৫, ০৭:০২ বিকাল
আপডেট : ১২ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে কুকুর ও বানরের  আক্ৰামনে ১৬ জন আক্রান্ত, আতংকে এলাকাবাসী 

ফারুকুজ্জামান,কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় গত দুই দিনে বেওয়ারিশ কুকুর ও খাবারের সন্ধানে এলাকা দাপিয়ে বেড়ানো বানরের আক্রমণে ১৬ জন আক্রান্ত হওয়ার অভিযোগ পাওয়া গিয়াছে। আক্রান্তরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  চিকিৎসা নিয়েছেন। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে বুধবার ও গত রবিবার (১৯ -২০ অক্টোবর) এই রোগীর  তথ্য পাওয়া গিয়াছে। 

আক্রান্তদের মধ্যে রয়েছেন রিটন মিয়া (৪০), আবু সাইদ (৪০), আরাফাত, আবু হানিফ, জয়ন্ত, রাজু (৩০), হিরন মিয়া (৪৫), আসনাত (২), শহিদুল (৪৫), জুহান (১৯), সানি, আনাছ (৩), সালমা (২৪), তামিম (৬), সাফওয়ান (৫) ও প্রেমা (৩৫) 

এছাড়াও  চিকিৎসক ও জনগণের ভাষ্য অনুযায়ী গত এক মাসে পাগলা কুকুর, বিড়াল ও বানরের কামড়ে প্রায় ৫০ থেকে ৬০ জন আক্রান্ত হয়েছেন বলেও জানান। তাদের অনেকেই হোসেনপুর, কিশোরগঞ্জ ও গফরগাঁও হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

হোসেনপুর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মাহমুদ আল নুর আকাশ জানান, “বর্তমানে বেওয়ারিশ কুকুরের সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এসব প্রাণিকে টিকা কর্মসূচির আওতায় আনতে হবে এবং যেসব কুকুর পাগল বা বিপজ্জনক, তাদের নিবিড়ভাবে শনাক্ত করে মেরে ফেলতে হবে” তিনি আরও বলেন, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত উদ্যোগ না নিলে অবস্থা আরও নাজুক হয়ে উঠার আশঙ্কা রয়েছে।

উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাক্তার উজ্জ্বল হোসাইন বলেন  এটি মূলত: উপজেলা প্রশাসন, পৌর কতৃপক্ষ, স্বাস্থ্য ও প্রাণি সম্পদ দপ্তরের সমন্বিত তৎপরতা, নিয়মিত টিকা ও জনসচেতনতামূলক কর্মসূচি আওতায়ভুক্ত। 

হোসেনপুর পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি)  মোহসী মাসনাদ বলেন, কুকুরে কামড়ানোর বিষয়টি আমার জানা ছিল না, দেখি এ বিষয়ে দ্রুত সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।  

  • সর্বশেষ