শিরোনাম
◈ জামালপুরের সাবেক এমপি নুর মোহাম্মদ গুলশান থেকে গ্রেপ্তার ◈ আমি প্রথম বলির পাঁঠা, কিন্তু শেষ নই, এরপর একে একে সবাই টার্গেট হবেন: মাহফুজ আলম ◈ বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহ্‌দী আমিন ◈ ৬৮ বছরে ১৮ বিশ্বকাপ কাভার করা সাংবাদিককে ‘বিশেষ সম্মান’ আ‌র্জেন্টাইন কোচ স্কালোনির ◈ ১০ হাজার টাকা থাকলেই বিনিয়োগ করা যাবে সরকারি সুকুকে, আবেদন রোববার ◈ তারেক রহমানের চীন সফর: দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন সমীকরণ দেখছে ভারতীয় গণমাধ্যম ◈ চুক্তির ২৪ ঘণ্টার মধ্যেই লেবাননে ইসরাইলের ড্রোন হামলা ◈ ‘জনবান্ধব নয়, গরিবের ওপর বাড়তি চাপ সৃষ্টিকারী বাজেট: সংসদে রফিকুল ইসলাম খান ◈ আসিয়ান সদস্যপদে মালয়েশিয়ার সমর্থন, তিস্তায় সর্বোচ্চ সহযোগিতা করবে চীন: পররাষ্ট্রমন্ত্রী ◈ কৃষি ও খাদ্য নিরাপত্তায় বাংলাদেশের পাশে বিশ্বব্যাংক, সহায়তা ১১০ কোটি ডলার

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২৫, ০৬:৫৯ বিকাল
আপডেট : ২৬ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্পর্শকাতর এবং বহুল আলোচিত আমেরিকান প্রবাসী নুরুল আলম হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার স্পর্শকাতর এবং বহুল আলোচিত আমেরিকান প্রবাসী নুরুল আলম হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি বাবুল বড়ুয়া’কে গ্রেফতার করেছ র‌্যাব-৭, চট্টগ্রাম।

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম জেলার বায়েজিদ বোস্তামী থানার মামলা নং-৪৮(০৫)১১, জিআর নং-৪৮৭/২০১১, দায়রা মামলা নং-১৮৫৫/২০১২ ধারাঃ-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০ মামলার মৃত্যৃদন্ড সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী বাবুল বড়ৃয়া চট্টগ্রাম জেরার পটিয়া থানাধীন গৈড়লা তেকোটা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ১৯ অক্টোবর ২০২৫ইং তারিখে আনুমানিক ২৩২০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্নিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী বাবুল বড়ৃয়া(৩৬), পিতা-দিলীপ বড়ূয়া, সাং-উত্তর ভূষী বড়ৃয়া পাড়া, থানা-পটিয়া, জেলা- চট্টগ্রাম’কে আটক করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম জেলার পটিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়