শিরোনাম
◈ জামালপুরের সাবেক এমপি নুর মোহাম্মদ গুলশান থেকে গ্রেপ্তার ◈ আমি প্রথম বলির পাঁঠা, কিন্তু শেষ নই, এরপর একে একে সবাই টার্গেট হবেন: মাহফুজ আলম ◈ বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহ্‌দী আমিন ◈ ৬৮ বছরে ১৮ বিশ্বকাপ কাভার করা সাংবাদিককে ‘বিশেষ সম্মান’ আ‌র্জেন্টাইন কোচ স্কালোনির ◈ ১০ হাজার টাকা থাকলেই বিনিয়োগ করা যাবে সরকারি সুকুকে, আবেদন রোববার ◈ তারেক রহমানের চীন সফর: দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন সমীকরণ দেখছে ভারতীয় গণমাধ্যম ◈ চুক্তির ২৪ ঘণ্টার মধ্যেই লেবাননে ইসরাইলের ড্রোন হামলা ◈ ‘জনবান্ধব নয়, গরিবের ওপর বাড়তি চাপ সৃষ্টিকারী বাজেট: সংসদে রফিকুল ইসলাম খান ◈ আসিয়ান সদস্যপদে মালয়েশিয়ার সমর্থন, তিস্তায় সর্বোচ্চ সহযোগিতা করবে চীন: পররাষ্ট্রমন্ত্রী ◈ কৃষি ও খাদ্য নিরাপত্তায় বাংলাদেশের পাশে বিশ্বব্যাংক, সহায়তা ১১০ কোটি ডলার

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২৫, ০৬:২৪ বিকাল
আপডেট : ২২ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

'সন্ত্রাস দিয়ে জনসমর্থন ও জনভিত্তিকে দমন করা যাবে না': ফরিদপুরে এ.কে আজাদ 

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: চাঁদাবাজি ও পদ্মা নদী থেকে অবৈধভাবে বালুকাটার বিরোধিতা করার কারণেই পরমানন্দপুরে হামলার ঘটনা ঘটেছে দাবি করে এফবিসিসিআই এর সাবেক সভাপতি এ.কে আজাদ বলেছেন, সন্ত্রাস দিয়ে কখনও জনসমর্থন ও জনভিত্তিকে দমন করা যায় না, আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই এ হামলা চালানো হয়েছে। 

সোমবার (২০ অক্টোবর) সকালে ফরিদপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে এ.কে আজাদ এসব কথা বলেন।

এর আগে রোববার (১৯ অক্টোবর) বিকেলে ফরিদপুর সদর উপজেলার পরমানন্দপুরে গণসংযোগকালে যুবদলের ব্যানারে এ.কে আজাদ এর গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলার প্রস্তুতি চলছে। 

বিএনপির নেতাকর্মীদের এমন হামলা সুষ্ঠু নির্বাচনে বাধা বলে মন্তব্য করে তিনি বলেন, সন্ত্রাসীদের মোকাবেলা করেই ২০২৪ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলাম। এবারও জনগণকে সাথে নিয়েই সন্ত্রাসীদের মোকাবিলার কথা বলেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়