শিরোনাম
◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি ◈ গঙ্গা চুক্তি নবায়ন ও তিস্তা প্রকল্পে অগ্রগতি: সংসদে পররাষ্ট্রমন্ত্রীর কৌশলগত বার্তা ◈ কার্য উপদেষ্টা কমিটির বৈঠক: ১০ সেপ্টেম্বর শেষ হবে সংসদের তৃতীয় অধিবেশন ◈ নিম্নমানের কাজ রুখতে ৩০ প্রকল্পে সমস্যা চিহ্নিত, ব্যবস্থা নেওয়ার নির্দেশ ◈ শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদার হলে বাড়বে কর্মসংস্থান ও দক্ষ মানবসম্পদ: মাহ্দী আমিন ◈ ট্রেজারি বেঞ্চে আসনবিন্যাসে পরিবর্তন: ফখরুলের স্থানে সালাহউদ্দিন ◈ যুবলীগের পরশ ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ◈ সংসদে চরম হট্টগোল, ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২৫, ০৯:২১ রাত
আপডেট : ২৩ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গ্রামের যুবক বিদেশ যেতে না পেরে মাইক ভাড়া করে এলাকাবাসীকে অশ্লীল ভাষায় গালাগাল

পাসপোর্ট-ভিসা হলেও নিজ এলাকার মানুষদের কারণে বাকি টাকা জোগাড় করতে না পারায়, বিদেশ যাওয়ার সুযোগ নষ্ট হওয়ার আশঙ্কায় মাইক ভাড়া করে অটো রিকশা নিয়ে ঘুরে এলাকাবাসীকে অশ্লীল ভাষায় গালমন্দ করছেন এক যুবক। সামাজিক মাধ্যম ফেসবুকে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘটিয়েছেন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ পানান গ্রামের যুবক সারোয়ার হোসেন রাব্বি। সূত্র: যমুনা টিভি

জানা গেছে, গত তিন-চার মাস ধরেই সৌদি আরব যাওয়ার চেষ্টা করছেন ওই যুবক সারোয়ার। প্রয়োজন ১ লাখ টাকা। কিন্তু তার কাছে টাকা নেই। তাই বাধ্য হয়ে বিভিন্ন এনজিওসহ এলাকাবাসীর কাছে ঘুরলেও কেউ তাকে টাকা দিয়ে সাহায্য করেননি। বরং তার টাকা লেনদেনের রেকর্ড ভালো না, এমন অভিযোগ ছড়িয়ে দেয়া হয়েছে। এতে করে করে অন্য কেউ তাকে আর ধার কিংবা ঋণ দিচ্ছে না।

এদিকে তার ভিসা ও মেডিকেলের মেয়াদ ৩০ অক্টোবর শেষ হবে। এমন অবস্থায় বিপাকে পড়েছেন এই যুবক। বাধ্য হয়ে ৫শ’ টাকায় মাইক ভাড়া করে এলাকাবাসীকে উদ্দেশ করে গালিগালাজ করেছেন। সেই ভিডিও নিজের ফেসবুকেও পোস্ট করেছেন তিনি। 

মাত্র ৩ মিনিট ৪১ সেকেন্ডের ওই ভিডিওতে রাব্বি দাবি করেন, এলাকার কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে তার বিদেশযাত্রায় বাঁধা দিয়েছে। এজন্যই উত্তেজনার বশে তিনি মাইক ভাড়া করে কুরুচিপূর্ণ ভাষায় তাদের উদ্দেশ্য গালমন্দ করছেন।অবশ্য এরপর রাব্বি ভিডিওর ক্যাপশনে দুঃখ প্রকাশ করে বলেছেন, প্রথমে ক্ষমা চাইছি— আমি অনেক খারাপ ভাষায় গালাগাল করেছি। আমি কেন এমন করেছি আপনারা ভিডিওটি শুনুন।

রাব্বি জানান, তিনি বিবাহিত। তার একটি ছোট ছেলে আছে এবং পরিবারের দেখাশোনা ও ছেলের ভবিষ্যৎ গড়ার আশায় বিদেশ যাওয়ার চেষ্টা করছেন।

ভিডিওতে তিনি ভিসার কাগজ দেখিয়ে জানান, ভিসা ও মেডিকেলের মেয়াদ ৩০ অক্টোবর শেষ হবে। মানুষের কারণে আগে দু’বার ভিসা নষ্ট হয়েছে। প্রবাসী কল্যাণ ব্যাংক লোনের আবেদন করলে, সেখানেও ২৫ হাজার টাকা ঘুষ চাওয়া হয়েছে, যা তিনি দিতে রাজি হননি। বিদেশ যাওয়ার অর্থ জোগাড় করতে রাব্বি অটো রিকশা চালাচ্ছেন এবং পাশাপাশি বিকাশের কাজ করছেন।

এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীরা বলছেন, এমন ঘটনা আগে কখনও ঘটেনি। এ ঘটনায় তারা বিস্মিত। এখন মুখে মুখে এমনকি চায়ের দোকানের আড্ডা-আলোচনায়ও রাব্বির ঘটনাটি আলোচিত হচ্ছে। তাদের কেউ কেউ আবার রাব্বি’র মানসিক কষ্ট ও পারিবারিক চাপের প্রতি সহানুভূতিও প্রকাশ করেছেন।

  • সর্বশেষ