শিরোনাম
◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি ◈ গঙ্গা চুক্তি নবায়ন ও তিস্তা প্রকল্পে অগ্রগতি: সংসদে পররাষ্ট্রমন্ত্রীর কৌশলগত বার্তা ◈ কার্য উপদেষ্টা কমিটির বৈঠক: ১০ সেপ্টেম্বর শেষ হবে সংসদের তৃতীয় অধিবেশন ◈ নিম্নমানের কাজ রুখতে ৩০ প্রকল্পে সমস্যা চিহ্নিত, ব্যবস্থা নেওয়ার নির্দেশ ◈ শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদার হলে বাড়বে কর্মসংস্থান ও দক্ষ মানবসম্পদ: মাহ্দী আমিন ◈ ট্রেজারি বেঞ্চে আসনবিন্যাসে পরিবর্তন: ফখরুলের স্থানে সালাহউদ্দিন ◈ যুবলীগের পরশ ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ◈ সংসদে চরম হট্টগোল, ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২৫, ০৮:১০ রাত
আপডেট : ০৪ জুলাই, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুড়িগ্রামে দেড় মণ গাঁজাসহ ২ চোরাকারবারি আটক

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায়  মাদক বিরোধী অভিযানে ৭৫ কেজি গাঁজাসহ দুই মাদক চোরাকারবারিকে গ্রেফতার করেছে ফুলবাড়ি থানা পুলিশ। সাথে মাদক পরিবহনের কাজে  একটি সিএনজিও জব্দ করে পুলিশ।

১৯ অক্টোবর'২৫ রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানা পুলিশ। এর আগে শনিবার দিনগত রাতে উপজেলার উত্তর কাশিপুর তেলীপাড়া ঘুঘুরহাট-নাগেশ্বরী সড়ক থেকে এসব গাঁজা ও একটি সিএনজিসহ দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত দুই মাদক কারবারি উপজেলার সদর ইউনিয়নের বুদারবান্নি এলাকার মৃত রজব আলীর পুত্র খোরশেদ আলম (৩৮) ও একই উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের খলিশাকোঠাল এলাকার মৃত শমসের আলীর পুত্র শফিকুল ইসলাম (৫০)।

এ বিষয়ে ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার জানান, গ্রেফতারকৃত দুই মাদক চোরাকারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা  হয়েছে। 

  • সর্বশেষ