শিরোনাম
◈ ‘জায়গা ভাড়া দিয়েছি, অবৈধ কর্মকাণ্ডের দায় আমার নয়’: অতিরিক্ত ডিআইজি আল জহির ◈ ভারতের আম্বানির রিলায়েন্সের তেল শোধনাগারে রুবিওর সফর কেন? ◈ সৌদি আরবের রাজধানীতে বিকট বিস্ফোরণের শব্দ, জরুরি সতর্কতা জারি ◈ কম্বোডিয়ার প্রতারণা চক্রের ফাঁদ থেকে মুক্ত হয়ে দেশে ফিরলেন ৩০ বাংলাদেশি ◈ ফ্রান্সে বিক্ষোভের ঝড়, পতনের মুখে ম্যাক্রোঁ? ◈ এক যুগের বেশি সময় পর ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্প বন্ধের সিদ্ধান্ত, বদলে যাচ্ছে সড়কের নকশা ◈ সুখবর পেলেন ঋতুপর্ণারা, ফিফা নারী র‍্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে ১০৬ নম্বরে বাংলাদেশ ◈ রাজশাহীতে ৩৮ হাজার ৯৭০ আখচাষিকে ১২ কোটি টাকার প্রণোদনা দিলেন তারেক রহমান ◈ শাহজালাল বিমানবন্দরে স্টোর ভবনে আগুন ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর ২৬ অক্টোবর, সই হবে অন্তত ৪ সমঝোতা স্মারক

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২৫, ০৭:৩৭ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের ভবনে অগ্নিকাণ্ড, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

মো:আদনান হোসেন, ধামরাই ঢাকা প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের একটি ভবনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আজ রবিবার (১৯ অক্টোবর) গতকাল রাতে ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া এলাকায় ইনসেপটার ৯ নম্বর ভবনের চতুর্থ তলায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

ধামরাই ফায়ার সার্ভিস জানায়, খবর পাওয়ার পরপরই তাদের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের হাইড্রেন্ট সিস্টেম ব্যবহার করে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ধামরাই ফায়ার স্টেশন অফিসার মো. সোহেল রানা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। এ ঘটনায় কেউ গুরুতর আহত না হলেও কারখানার আইপিএস (ইনভার্টার পাওয়ার সাপ্লাই) ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা সম্ভব হয়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।

এ বিষয়ে ইনসেপটা ফার্মাসিউটিক্যালস কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

  • সর্বশেষ