শিরোনাম
◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি ◈ গঙ্গা চুক্তি নবায়ন ও তিস্তা প্রকল্পে অগ্রগতি: সংসদে পররাষ্ট্রমন্ত্রীর কৌশলগত বার্তা ◈ কার্য উপদেষ্টা কমিটির বৈঠক: ১০ সেপ্টেম্বর শেষ হবে সংসদের তৃতীয় অধিবেশন ◈ নিম্নমানের কাজ রুখতে ৩০ প্রকল্পে সমস্যা চিহ্নিত, ব্যবস্থা নেওয়ার নির্দেশ ◈ শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদার হলে বাড়বে কর্মসংস্থান ও দক্ষ মানবসম্পদ: মাহ্দী আমিন ◈ ট্রেজারি বেঞ্চে আসনবিন্যাসে পরিবর্তন: ফখরুলের স্থানে সালাহউদ্দিন ◈ যুবলীগের পরশ ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ◈ সংসদে চরম হট্টগোল, ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার (ভিডিও) ◈ নেপালে নতুন বিপর্যয়ের আশঙ্কা, ৭২ ঘণ্টার মধ্যে ভেঙে পড়তে পারে হ্রদের বাঁধ

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২৫, ০৬:৫১ বিকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রজনন মৌসুমে ইলিশ শিকার : লক্ষ্মীপুরে দুই জেলের কারাদণ্ড

জহিরুল ইসলাম শিবলু,লক্ষ্মীপুর প্রতিনিধি: ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে ইলিশ শিকার ও মৎস্য বিভাগ কর্তৃক অভিযান পরিচালনাকারী টিমের উপর হামলা দায়ে লক্ষ্মীপুরে দুই জেলেকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জামশেদ আলম রানা এ দণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন— রায়পুর উপজেলার চরকাচিয়া এলাকার সেকান্তর হাওলাদারের ছেলে তৈয়ব আলী ও মহরম আলী হাওলাদারের ছেলে শিপন।

সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুল ইসলাম চৌধুরী জানান, বুধবার রাতে উপজেলার মেঘনা নদীতে অভিযান চালানোর সময় অভিযান পরিচালনাকারী টিমের উপর হামলা চালায় জেলেরা। পরে অভিযান চালিয়ে নৌকাসহ দুই জনকে আটক করা হয়। 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নে লক্ষ্মীপুর সদর উপজেলাধীন মেঘনা নদী এলাকায় মৎস্য বিভাগ কর্তৃক অভিযান পরিচালনাকারী টিমের উপর হামলা ও নিষিদ্ধ সময়ে মৎস্য আহরণ করার অপরাধে আটক দুই জেলেকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আটককৃত নৌকা পরবর্তীতে নিলামে বিক্রি করা হবে। প্রজনন মৌসুমে ইলিশ সংরক্ষণে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ