শিরোনাম
◈ তারেক রহমানের চীন সফর: দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন সমীকরণ দেখছে ভারতীয় গণমাধ্যম ◈ চুক্তির ২৪ ঘণ্টার মধ্যেই লেবাননে ইসরাইলের ড্রোন হামলা ◈ ‘জনবান্ধব নয়, গরিবের ওপর বাড়তি চাপ সৃষ্টিকারী বাজেট: সংসদে রফিকুল ইসলাম খান ◈ আসিয়ান সদস্যপদে মালয়েশিয়ার সমর্থন, তিস্তায় সর্বোচ্চ সহযোগিতা করবে চীন: পররাষ্ট্রমন্ত্রী ◈ কৃষি ও খাদ্য নিরাপত্তায় বাংলাদেশের পাশে বিশ্বব্যাংক, সহায়তা ১১০ কোটি ডলার ◈ দেশের স্বার্থ রক্ষাই আমাদের দায়িত্ব, চীন-মালয়েশিয়া সফরের সব অর্জন জনগণের: সংসদে প্রধানমন্ত্রী ◈ বিদেশি নাগরিকদের জরুরি সতর্কবার্তা দিলো মার্কিন দূতাবাস ◈ আমরা সবাই চাই, আমাদের রিলেশন হবে মিউচুয়াল রেসপেক্ট এবং ইকুইটির ভিত্তিতে: মির্জা ফখরুল ◈ জাতীয় পরিচয়পত্র ১৫ বছর পূর্ণ হলেই নবায়ন বাধ্যতামূলক করতে ভাবছে নির্বাচন কমিশন! (ভিডিও) ◈ ক্রীড়াবিদদের সুযোগ দিলে বিশ্বে বাংলাদেশের মর্যাদা আরও বাড়বে: সেনাপ্রধান

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২৫, ০৭:০৫ বিকাল
আপডেট : ১৪ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উপজেলার আইনশৃঙ্খলার উন্নয়নে সকলের সহযোগিতা চাই : নবাগত ইউএনও রেজওয়ানা নাহিদ

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) রেজওয়ানা নাহিদ বলেছেন, আমি সবেমাত্র যোগদান করেছি। এ উপজেলার আইনশৃংখলা নিয়ন্ত্রনসহ সকল সমস্যা উত্তরনে আপনাদের সকলের একান্ত সহযোগিতা প্রয়োজন। আপনাদের সহযোগিতায় এ উপজেলার সকল উন্নয়নমুলক কাজ এগিয়ে নিতে পারবো। সোমবার সকাল ১০ টায় পরিষদের কনফারেন্স রুমে আইনশৃংখলা কমিটির মাসিক সভাতে তিনি একথা বলেন। 

ইউএনও রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে সভার শুরুতেই তিনি অত্র কমিটির সকল সদস্যদের সাথে পরিচিত এবং শুভেচ্ছা বিনিময় করেন। এরপর আলোচনা সভাতে মাদক, বাল্য বিয়ে, আত্মহত্যা প্রতিরোধ, শহরে যানজট নিরসন, মাংশ বিক্রেতাদের তদারকি ও স্বাস্থ্য খাতে উন্নয়ন ছাড়াও নানা সমস্যাদি উত্তরনসহ আইনশৃংখলা নিয়ন্ত্রনে মোবাইল কোট পরিচালনার সিদ্ধান্ত হয়। 

কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সভাতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম, কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রেজাউল ইসলাম, কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি, মহিলা বিষয়ক কর্মকর্তা তসলিমা খাতুন, মৎস কর্মকর্তা হাসান সাজ্জাত, বিএনপি নেতা মূর্মিদাজামান বেল্টু, ইলিয়াস রহমান মিঠু, মাহবুবুর রহমান মিলন, জামায়াতের মাওঃ ওলিয়ার রহমান, ছাত্র প্রতিনিধি হুসাইন আহম্মদ, সাংবাদিক  জামির হোসেন, আহসান কবির, হুমায়ুন কবির, নয়ন থন্দকার ও ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম রিতু প্রমুখ।

এছাড়া বিভিন্ন ইউনিয়ন পরিষদের দ্বায়িত্বপ্রাপ্ত প্রশাসক, প্রশাসনিক কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাসহ পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন  উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়