শিরোনাম
◈ মোংলা থেকে তিস্তা: তারেক রহমানের চীন সফর নিয়ে যা বলছে ভারতীয় গণমাধ্যম ◈ চুক্তির ২৪ ঘণ্টার মধ্যেই লেবাননে ইসরাইলের ড্রোন হামলা ◈ ‘জনবান্ধব নয়, গরিবের ওপর বাড়তি চাপ সৃষ্টিকারী বাজেট: সংসদে রফিকুল ইসলাম খান ◈ আসিয়ান সদস্যপদে মালয়েশিয়ার সমর্থন, তিস্তায় সর্বোচ্চ সহযোগিতা করবে চীন: পররাষ্ট্রমন্ত্রী ◈ কৃষি ও খাদ্য নিরাপত্তায় বাংলাদেশের পাশে বিশ্বব্যাংক, সহায়তা ১১০ কোটি ডলার ◈ দেশের স্বার্থ রক্ষাই আমাদের দায়িত্ব, চীন-মালয়েশিয়া সফরের সব অর্জন জনগণের: সংসদে প্রধানমন্ত্রী ◈ বিদেশি নাগরিকদের জরুরি সতর্কবার্তা দিলো মার্কিন দূতাবাস ◈ আমরা সবাই চাই, আমাদের রিলেশন হবে মিউচুয়াল রেসপেক্ট এবং ইকুইটির ভিত্তিতে: মির্জা ফখরুল ◈ জাতীয় পরিচয়পত্র ১৫ বছর পূর্ণ হলেই নবায়ন বাধ্যতামূলক করতে ভাবছে নির্বাচন কমিশন! (ভিডিও) ◈ ক্রীড়াবিদদের সুযোগ দিলে বিশ্বে বাংলাদেশের মর্যাদা আরও বাড়বে: সেনাপ্রধান

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২৫, ১০:৪০ দুপুর
আপডেট : ২৪ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ৩০

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের ইটনায় দুপক্ষের সংঘর্ষে রুমান মিয়া (২১) নামে একজন নিহত এবং উভয়পক্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।
রবিবার রাত সাড়ে ১০ টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত রুমান মিয়া মৃগা ইউনিয়নের গজারিয়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে গজারিয়া গ্রামের জসিম মেম্বার ও করিম মিয়ার গোষ্ঠীর লোকদের মধ্যে রবিবার দুপুর ১২ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষ চলে। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে জসিম মেম্বার গোষ্ঠীর রুমান মিয়া গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০ টার দিকে মারা যান তিনি। 

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, দীর্ঘদিন ধরেই জসিম মেম্বার গোষ্ঠী এবং করিম মিয়ার গোষ্ঠীর লোকদের মধ্যে জমিসংক্রান্ত বিরোধ চলছিল। গত দুইদিন পূর্বে করিম মিয়ার গোষ্ঠীর একজন জসিম মেম্বার গোষ্ঠীর বাড়িতে গরু চুরি করতে যান। এ সময় স্থানীয়রা একটি গরু উদ্ধার করেন। বিষয়টি নিয়ে সামাজিক বিচারের আয়োজন করা হলেও রবিবার দুপুরের দিকে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

মৃগা ইউপি চেয়ারম্যান মো. দারুল ইসলাম জানান, দুপক্ষের সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ৩০ জনের মতো আহত হয়েছেন। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে বলেও জানান তিনি।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়