শিরোনাম
◈ আসিয়ান সদস্যপদে মালয়েশিয়ার সমর্থন, তিস্তায় সর্বোচ্চ সহযোগিতা করবে চীন: পররাষ্ট্রমন্ত্রী ◈ কৃষি ও খাদ্য নিরাপত্তায় বাংলাদেশের পাশে বিশ্বব্যাংক, সহায়তা ১১০ কোটি ডলার ◈ দেশের স্বার্থ রক্ষাই আমাদের দায়িত্ব, চীন-মালয়েশিয়া সফরের সব অর্জন জনগণের: সংসদে প্রধানমন্ত্রী ◈ বিদেশি নাগরিকদের জরুরি সতর্কবার্তা দিলো মার্কিন দূতাবাস ◈ আমরা সবাই চাই, আমাদের রিলেশন হবে মিউচুয়াল রেসপেক্ট এবং ইকুইটির ভিত্তিতে: মির্জা ফখরুল ◈ জাতীয় পরিচয়পত্র ১৫ বছর পূর্ণ হলেই নবায়ন বাধ্যতামূলক করতে ভাবছে নির্বাচন কমিশন! (ভিডিও) ◈ ক্রীড়াবিদদের সুযোগ দিলে বিশ্বে বাংলাদেশের মর্যাদা আরও বাড়বে: সেনাপ্রধান ◈ হরমুজ প্রণালী‌তেকার্গো জাহাজে ইরানের হামলার পর পাল্টা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ◈ ধর্মীয় কার‌ণে মুসলিম ফুটবলারদের জন্য বিশ্বকা‌পে ম্যাচ সেরার আলাদা পুরস্কার   ◈ রাজধানীজুড়ে কালিমাখচিত সাদা পতাকা, কারা লাগাচ্ছে জানে না পুলিশ, উদ্দেশ্য নিয়ে তদন্তে প্রশাসন

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২৫, ১০:৪১ দুপুর
আপডেট : ২৪ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে যৌথ বাহিনীর অভিযানে হেরোইনসহ নারী গ্রেফতার

তপু সরকার হারুন, জেলা প্রতিনিধি শেরপুরঃ শেরপুরের শ্রীবরদীতে সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে হেরোইনসহ জোসনা বেগম (৪৫) নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে।

১০ অক্টোবর শুক্রবার গভীর রাতে পৌর শহরের খামারিয়াপাড়া এলাকায় ওই অভিযান পরিচালনা করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ৮৭ পুরিয়া হেরোইন পাওয়া যায়। ওই নারী খামারিয়াপাড়া গ্রামের মাদক ব্যবসায়ী আকবরের স্ত্রী।

অপরদিকে একই রাতে দহেরপাড় রোডে চেকপোস্ট বসিয়ে পিকআপভ্যানে তল্লাশি চালিয়ে ১৮১ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিলের বোতলসহ পিকাপ ভ্যান জব্দ করা হয়। তবে কৌশলে চালক পালিয়ে যায়। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে শ্রীবরদী থানায় মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছে। শনিবার দুপুরে গ্রেফতারকৃত জোসনা বেগমকে শেরপুর আদালতে পাঠানো হয়েছে।

জানা যায়, শুক্রবার গভীর রাতে শ্রীবরদী অস্থায়ী সেনা ক্যাম্পের ক্যাপ্টেন অহিদ আল আকরামের নেতৃত্বে একটি দল ও শ্রীবরদী থানার এসআই মো. শাহজাহানের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার পৌর শহরের খামারিয়াপাড়া গ্রামের অভিযান পরিচালনা করে। অভিযানকালে খামারিয়াপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে জোনসা বেগমকে ৮৭ পুরিয়া হেরোইনসহ গ্রেফতার করা হয়। অপরদিকে দহেরপাড় রোডে একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ১৮১ বোতল ফেন্সিডিলসহ পিকাআপ ভ্যানটি জব্দ করা হয়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিত টের পেয়ে চালক ও সহযোগিরা পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ বলেন, গ্রেফতারকৃত জোসনা বেগমকে শেরপুর আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়