শিরোনাম
◈ বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে একসঙ্গে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়ার ◈ তিন দেশের নাগরিকদের সৌদি আরব ভ্রমণে নিষেধাজ্ঞা ◈ তাজিয়া মিছিলে অংশ নেওয়া যুবককে ধাওয়া দিয়ে কুপিয়ে হত্যা ◈ দুই বছর পর ভারতীয় ট্যুরিস্ট ভিসা ফিরছে: আবেদন, অ্যাপয়েন্টমেন্ট ও প্রয়োজনীয় কাগজপত্র দেখুন এক নজরে ◈ ‘ডিবির হেফাজতে’ ছাত্রলীগ কর্মীর মারা যাওয়া ভিডিও ভাইরাল, কী ঘটেছিল? যা জানাগেল ◈ দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ভারতের ত্রিপুরা মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আত্মগোপনে থাকা সাবেক এমপি ডা. প্রাণ গোপাল দত্ত (ভিডিও) ◈ চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু ◈ বাংলাদেশ-চীনের যৌথ ঘোষণা: কৌশলগত সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার ◈ মালয়েশিয়া-চীন সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:২৫ রাত
আপডেট : ১৬ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি হিন্দু সম্প্রদায়ের পাশে আছে এবং থাকবে : এ্যানি

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি: বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমল থেকেই বিএনপির রাজনীতি হলো বাংলাদেশী জাতীয়তাবাদ মানে বাংলাদেশের রাজনীতি। বিদেশী রাজনীতি বিএনপির কাছে মুখ্য নয়। হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও মুসমান সবাই মিলে সাধারণ মানুষের চাওয়া-পাওয়া ও প্রয়োজন এবং উৎসব নিয়েই বিএনপির রাজনীতি। বিএনপির চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার পরামর্শে ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি হিন্দু সম্প্রদায়ের পাশে আছে এবং থাকবে।

শারদীয় দূর্গাপূজা উৎসব উপলক্ষ্য সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী ইউনিয়নের জয়দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন কালে এ মন্তব্য করেন তিনি। 

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, জেলা পূজা উদযাপন কমিটির আহ্বায়ক শংকর মজুমদারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ্যানি আরও বলেন, বিগত ১৭ বছরে ফ্যাসিস্টরা হিন্দু সম্প্রদায়ের ওপর অনেক অত্যাচার-নির্যাতন ও জায়গা জমি দখল করেছে। কিন্তু বিএনপি সব সময় সতর্ক ও সজাগ ছিলো বলেই দলীয় নেতাকর্মীরা হিন্দু সম্প্রদায়ের জন্য পাহাড়ারত থাকার পাশাপাশি হিন্দুদের বিরুদ্ধে কোন কথা আসলে বিএনপির পক্ষ থেকে প্রতিবাদ করা হতো। হিন্দুদের জন্য বিভিন্ন সময় বিএনপির নের্তাকর্মীরা প্রতিবাদ করতে গিয়ে অত্যাচারিত এবং নির্যাতিত হয়েছে। তারপরও মাঠ ছাড়েনি বিএনপি।

এ্যানি আরও বলেন, বিগত ২০০১ এবং ২০০৮ সালে লক্ষ্মীপুর-৩ আসন থেকে আপনাদের প্রত্যক্ষ ভোট এবং সমর্থনে নির্বাচিত হয়েছি। এরপর বিগত বছরগুলোতে ভোট হয়নি, কেন্দ্রে যেতে হয়নি। রাতের আধারে ভোট হয় এটাতো ভোট নয়। বিগত ২৫ বছরে হিন্দু সম্প্রদায়ের সকল উৎসবে আপনাদের পাশে ছিলাম। অন্তবর্তীকালীন সরকার নির্বাচনের প্রস্তুতি নিয়েছেন। সেই নির্বাচনে পূর্বের ন্যায় এবারও হিন্দু সম্প্রদায় বিএনপিকে ভোট এবং সমর্থন দিয়ে বিজয় করবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়