শিরোনাম
◈ শহরে নয়, এবার গ্রামমুখী হতে হবে শিক্ষকদের: শিক্ষামন্ত্রী ◈ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, সরগরম এফডিসি ◈ সংসদে স্বাস্থ্যমন্ত্রী: দেশে বছরে নতুন ক্যান্সার রোগী প্রায় ১ লাখ ৬৭ হাজার, ৪৮৫টি এক্স-রে ও ৩৯৫টি আল্ট্রাসাউন্ড মেশিন অকেজো ◈ ইরান যুদ্ধ সংক্রান্ত 'জরুরি প্রয়োজনে' কংগ্রেসের কাছে ৮ হাজার ৭০০ কোটি ডলার চাইলেন ডোনাল্ড ট্রাম্প  ◈ রাতের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ◈ ‘না গিলতে পারছি, না ফেলতে পারছি’ : অর্থমন্ত্রী ◈ তারেক রহমানের চীন সফরে বড় অগ্রগতি, সই হলো ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক ◈ ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ, ১ জুলাই থেকে বাধ্যতামূলক বাংলা কিউআর ◈ চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শুরু, ১৫ সমঝোতা স্মারকে সই করবে বাংলাদেশ ◈ চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে তাদের ভ্যালুচেইন সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৫৫ বিকাল
আপডেট : ২২ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডোমারে মামা শ্বশুরের কামড়ে ভাগনে বউ হাসপাতালে ভর্তি

রতন কুমার রায়,ডোমার(নীলফামারী)প্রতিনিধি: নীলফামারীর ডোমারে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে ডান হাতে মামা শ্বশুরের কামড়ে গুরুতর আহত হয়েছে এক গৃহবধূ। আহত অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্বজনরা।
বৃহস্পতিবার (১৮সেপ্টেম্বর) দুপুরে উল্লেখিত ঘটনায় গৃহবধূর ভাই বাদী হয়ে গৃহবধূর মামা শশুড় হরিনচড়া ইউনিয়নের শালমারা গ্রামের নুরল হকের ছেলে মো. নুর হোসেনসহ ছয়জনের বিরুদ্ধে ডোমার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

জানা গেছে, ডোমার উপজেলার হরিনচড়া ইউনিয়নের শালমারা গ্রামের মৃত ওলিয়ার রহমানের ছেলে শরীফুল ইসলাম(২৮) ও পূর্ব হরিনচড়া গ্রামের ওসমান গনির মেয়ে মোছা. জান্নাতুন(২২)এর বিয়ে পারিবারিক আলোচনার মাধ্যমে সম্পন্ন হয়। কিন্তু দুই পরিবারের সম্মতিতে বিয়ে হলেও বিয়ের কয়েক মাস পর থেকেই শাশুড়ি কর্তৃক শারীরিক ও মানসিক নির্যাতন শুরু হয় বলে অভিযোগ করে গৃহবধূ জান্নাতুন।জান্নাতুন বলেন, আমার শশুড় মারা যাওয়ার পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে আমার শাশুড়ি আমাকে ছাড় দেন না। কয়েকদিন যাবত আমার শাশুড়ি আমায় নিয়ে এলাকার অনেকে কাছে মিথ্যা অপবাদ ছড়িয়ে বেড়াচ্ছে।

এ বিষয় নিয়ে আমার শাশুড়ির সাথে ঝগড়া লাগলে এক পর্যায়ে আমার শাশুড়ি আমার মামা শশুরসহ তার আত্মিয়দের মোবাইলে কল দিয়ে বাড়ীতে ডাকেন। আমার স্বামী কাজের সুবাধে বাইরে থাকার কারনে আমার মামা শশুড়সহ কয়েকজন আত্মীয় এসে আমাকে আক্রমন করে বাড়িঘর ভাংচুর চালায় এবং আমার ডান হাতে কামড় দিয়ে গুরুতর আহত করে। আমি সেখানে অসুস্থ হয়ে পড়লে আমার ভাই আমাকে হাসপাতালে ভর্তি করেন।

জান্নাতুনের স্বামী শরীফুল ইসলাম বলেন, আমার স্ত্রীকে এর আগেও আমার মামা কয়েকবার মারধর করেছিলো। লজ্জার কারনে কাউকে কিছু বলিনি। মায়ের বিরুদ্ধে সকল অভিযোগ সত্য বলে জানান শরীফুল। এমন সমস্যা নিয়ে এর আগেও কয়েকবার গ্রাম্য শালিস মিমাংসা হয়েছে কিন্তু তেমন কোনো কাজ হয়নি।

জান্নাতুনের ভাই সুজন ইসলাম বলেন, বোনের ফোন পেয়ে দ্রুত ছুটে যাই। গিয়ে দেখি সে আহত অবস্থায় পড়ে আছে। আমার উপস্থিতি দেখে অভিযুক্তরা আমাকে হুমকি দেন। পরে আমি উপস্থিত লোকদের সহযোগীতায় আমার বোনকে হাসপাতালে নেই এবং থানায় অভিযোগ দায়ের করি। সাংসারিক সমস্যা থাকায় আমার বোন দুলাভাই দীর্ঘদিন নিজ বাড়ি ছেড়ে ভাড়া বাসায় ছিলেন তারপরেও সমস্যা শেষ হয়না।

আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে জান্নাতুনের শাশুড়ি মোছা.  ফুলবানু(৪৫)। বউয়ের হাতে কামড়ে নেয়ার বিষয়টি স্বীকার করে বলেন, আমার বউ আমার উপর হাত তুলেছে সেজন্য আমাদের মধ্যে হাতাহাতি হয়েছে। তবে কোনো পুরুষ তাকে মারেনি। এবিষয়ে জান্নাতুনের মামা শশুড় নুর হোসেনের সাথে মোবাইলে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেনি।
হরিনচড়া ইউপি চেয়ারম্যান রাসেল রানা জানান, বউ শাশুড়ি মারামারি করে দুই পক্ষ চিকিৎসাধিন রয়েছে। তারা সুস্থ্য হলে সমাধানের চেষ্টা করা হবে। ওই পরিবারের সমস্যা নিয়ে ইতিপূর্বেও সমাধান করার চেষ্টা করা হয়েছিল। তবে স্থায়ী সমাধান হয়নি বলে তিনি জানান। অভিযোগের বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানান অভিযোগ তদন্তকারী  অফিসার এসআই মো. কাওছার আলী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়