শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৪৭ বিকাল
আপডেট : ১২ জুলাই, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে বস্তা বদল করে পাচারের সময় ৫৯৫০ কেজি চাল জব্দ, গোডাউন সিলগালা

এএফএম মমতাজুর রহমান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে খাদ্য বান্ধব কর্মসূচির চালের সরকারি বস্তা বদল করে পাচারের সময় জনতার হাতে আটকের পর গোডাউন সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার দুপুরে উপজেলা সদরের ব্রিজ মোড়ে তালুকদার শপিং কমপ্লেক্সের একটি গোডাউন থেকে ১১৯ বস্তা চাল জব্দ ও গোডাউন সিলগালা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা।

স্থানিয় ও ভ্রাম্যামান আদলত সূত্রে জানাগেছে, আদমদীঘি ব্রিজের মোড়ে উপজেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোত্তাকিন তালুকদার মুক্তার মালিকানাধীন তালুকদার শপিং কমপ্লেক্সের গোডাউন ভাড়া নিয়ে হত দরিদ্রদের জন্য স্বল্প মূল্যে খাদ্য বান্ধব কর্মসূচির মাধ্যমে চাল বিতরণ করছিলেন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক দুলাল হোসেনের স্ত্রী ও ডিলার সাহিদা বেগম। কিন্তু তিনি চালগুলো দরিদ্র মানুষের মাঝে বিক্রি না করেই ওই গোডাউন থেকে সরকারি বস্তা বদল করে চালগুলো পাচার করছিলেন।

শুক্রবার দুপুরে দুটি চার্জার ভ্যানযোগে ৩৩ বস্তা চাল পাচারকালে স্থানিয় জনতা চালগুলো আটক করেন। পরে ওই গোডাউনে
ভ্রাম্যামান আদলত অভিযান চালিয়ে সরকারি বস্তা বদল করে প্লাষ্টিকের ৩৫ বস্তায় রাখা ১হাজার ৭৫০কেজি এবং সরকারি চটের বস্তায় রাখা ২হাজার ৫৫০কেজি চাল জব্দ করে। সেই সাথে ৩৩বস্তায় ১হাজার ৬৫০কেজি চাল আটক করে আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদে রাখা হয়।

বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুল কাবির খান জানান, বস্তা বদল করে সরকারি চাল পাচারের ঘটনায় তদন্ত সাপেক্ষে অভিযুক্ত ডিলার বাতিলসহ তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ