শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:২৮ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে ডিবির অভিযানে ১৪৮ মোবাইল ও দুটি ক্যামেরা উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামে চুরির একটি মোবাইল ফোন খুঁজতে গিয়ে আরও প্রায় দেড় শ মোবাইল ও দুটি ডিএসএলআর ক্যামেরা উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর কোতোয়ালি পুরোনো রেলস্টেশন ও চৈতন্যগলি এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সোহেল মিয়া (৩৩), আব্দুল হাকিম প্রকাশ রাকিব (২৭) ও মো. ইয়াছিন (২০)। তাঁদের বাড়ি কিশোরগঞ্জ, চট্টগ্রামের সন্দ্বীপ ও ফেনী জেলায়।

এ বিষয়ে নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (বন্দর জোন) মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, ১৪ সেপ্টেম্বর এক ব্যক্তি তাঁর বাসা থেকে একটি মোবাইল ফোন চুরির অভিযোগ দেয় ডিবির (বন্দর) কাছে। প্রায় এক মাস আগে তাঁর ফোনটি চুরি হয়।

Advertisement

এ সময় চুরি যাওয়া মোবাইল ফোনটি উদ্ধারের জন্য ডিবির একজন উপপরিদর্শককে দায়িত্ব দেওয়া হয়। পরবর্তী সময় বিভিন্ন তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ফোনটির অবস্থান শনাক্তের পর কোতোয়ালির হকার্স মার্কেট গলির একটি মোবাইলের দোকান থেকে সোহেল মিয়াকে গ্রেপ্তার করা হয়।

পরে তাঁকে জিজ্ঞাসাবাদের পাওয়া তথ্যের ভিত্তিতে আরও দুজনকে গ্রেপ্তারের পাশাপাশি আইফোনসহ ১৪৮টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন ও দুটি ডিএসএলআর ক্যামেরা উদ্ধার করা হয়েছে।

ডিবির প্রধান আরও বলেন, গ্রেপ্তার আসামিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন মোবাইল চোর চক্রের সদস্যের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে। চক্রটির বাকি সদস্যদের ধরার চেষ্টা চলছে বলে জানান তিনি। সূত্র: আজকের পত্রিকা 

 

  • সর্বশেষ