শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০৮ বিকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ হাসিনার ধ্বংস করা গণতন্ত্রকে উদ্ধার করবে বিএনপি: মেজর হাফিজ 

ফরহাদ হোসেন, ভোলা প্রতিনিধি : বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, শেখ হাসিনার ধ্বংস করা গণতন্ত্রকে উদ্ধার করতেই বিএনপি লড়াই। ১৭ বছর পর কাঙ্খিত একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে নিরপেক্ষ সরকারের পদক্ষেপকে স্বাগত জানাচ্ছে বিএনপি। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে নিরপেক্ষ সরকার উপলব্ধি করেছে যে, অনির্বাচিত সরকার কখনো দেশের উন্নয়ন করতে পারে না। এ কারণেই প্রধান উপদেষ্টা ও নির্বাচন কমিশন আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছেন।
শুক্রবার বেলা ১১টায় ভোলা-৩ নির্বাচনী এলাকা তজুমদ্দিন উপজেলা পরিষদের হলরুমে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য কালে মেজর হাফিজ এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জনগণের কাছে গ্রহণযোগ্যতা নেই এমন কিছু রাজনৈতিক দল পিআর পদ্ধতির অজুহাতে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে। প্রকৃতপক্ষে সংসদ নির্বাচনে জেতার সম্ভাবনা নেই এমন দলই পিআর পদ্ধতির দাবি তুলছে। জনগণের আস্থা অর্জন ছাড়া কোনো রাজনৈতিক দলের টিকে থাকা সম্ভব নয় বলে মন্তব্য করেন।

এসময় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপি সদস্য হাসান মাকসুদুর রহমান, উপজেলা বিএনপি সহ সভাপতি জাকির হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, সহ সভাপতি  গোলাম সরোয়ার, জাকির হোসেন মনু, মহিউদ্দিন জুলফিকার, জাহাঙ্গীর আলম, মাওলানা আঃ হালিম জাহাঙ্গীর, যুবদল আহবায়ক হাসান সাফা পিন্টু প্রমূখ। 

  • সর্বশেষ