শিরোনাম
◈ জাতীয় কবি কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী আজ ◈ দুদিন পরেই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে ◈ স্কুলশিক্ষার্থী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলা ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ভূমিধসে নিহত অন্তত ১৬০, নিখোঁজ ৮ শতাধিক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:২২ বিকাল
আপডেট : ১৩ জুলাই, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৪ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা

আগামী ৭২ ঘণ্টায় দেশে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সময়ে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে দেশের ৪ জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনিবার (১৩ সেপ্টেম্বর) এক পূর্বাভাসে এমন আশঙ্কার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

দেশের নদ-নদীগুলোর বর্তমান অবস্থা তুলে ধরে পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৭২ ঘণ্টায় (১৩ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে ১৬ সেপ্টেম্বর সকাল ৯টা পর্যন্ত) দেশের রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে এবং তৎসংলগ্ন উজানে ভারতের মেঘালয়, ত্রিপুরা, আসাম, পশ্চিমবঙ্গ ও সিকিম প্রদেশে বিচ্ছিন্নভাবে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, রংপুর বিভাগের তিস্তা ও দুধকুমার নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ধরলা নদীর পানি সমতল স্থিতিশীল আছে। আগামী ৩ দিন এসব নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে। ফলে এই সময়ে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে এবং লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চলগুলো প্লাবিত হতে পারে।

এদিকে ব্রহ্মপুত্র নদের পানি সমতল গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে। এছাড়া যমুনা নদীর পানি সমতল স্থিতিশীল আছে। আগামী ২৪ ঘণ্টায় এসব নদ-নদীর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে ও পরবর্তী ৪ দিন তা বৃদ্ধি পেতে পারে। তবে এই সময়ে নদ-নদীগুলোর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

অন্যদিকে গঙ্গা নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এছাড়া পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল আছে। আগামী ৪ দিন এসব নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে ও পরবর্তী একদিন স্থিতিশীল থাকতে পারে, তবে তা বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সুরমা ও কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এসব নদীর পানি সমতল আগামী ৩ দিন বৃদ্ধি পেতে পারে। অন্যদিকে রংপুর বিভাগের আপার আত্রাই, আপার করতোয়া, পুনর্ভবা ও ঘাঘট নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে। এছাড়া টাঙ্গন নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। আগামী ৩ দিন এসব নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে।

এদিকে সিলেট ও ময়মনসিংহ বিভাগের সারিগোয়াইন, মনু, ধলাই ও খোয়াই নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি যাদুকাটা, ভুগাই ও জিঞ্জিরাম নদীর পানি সমতল স্থিতিশীল আছে এবং সোমেশ্বরী ও কংস নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। আগামী ৩ দিন সারিগোয়াইন, যাদুকাটা, জিঞ্জিরাম, সোমেশ্বরী ও ভুগাই-কংস নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে। অন্যদিকে মনু, ধলাই ও খোয়াই নদীর পানি সমতল আগামী ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেতে পারে ও পরবর্তী ২ দিন স্থিতিশীল থাকতে পারে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের সাঙ্গু নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। অন্যদিকে গোমতী, মুহুরী, ফেনী, সেলোনিয়া, হালদা ও মাতামুহুরী নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। আগামী ৩ দিন এসব নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে।

 

  • সর্বশেষ