শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:১১ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লা টাকার লোভে গলাকাটা হত্যা: সজিব গ্রেপ্তার, সিরাজের খোঁজে অভিযান

রুবেল মজুমদার, কুমিল্লা: কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার মোস্তফাপুরে টাকার লোভে যুবক আমিনুল ইসলামকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। র‌্যাব-১১ চান্দিনার অভিযান চালিয়ে হত্যাকারী চক্রের সন্দেহভাজন সজিব (২০) কে গ্রেপ্তার করেছে। ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত হাসুয়া, রক্তমাখা লুঙ্গি ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

শনিবার দুপুরে র‌্যাব-১১ কুমিল্লা শাকতলা ক্যাম্পে আয়োজিত প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানান কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম।

মেজর সাদমান ইবনে আলম জানান, ৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে আমিনুল বাড়ি থেকে বের হয়ে সিলেট ভ্রমণের কথা বলেছিলেন। পরদিন তার লাশ মোস্তফাপুরের বালুর মাঠ থেকে উদ্ধার করা হয়।

প্রতারক চক্রের সদস্য সিরাজ (২৫) চাকরির প্রলোভন দেখিয়ে আমিনুল থেকে ১০ লাখ টাকা হাতিয়ে নেন। এরপর সজিবসহ সহযোগীরা তাকে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করে এবং লাশ চাপা দিয়ে গুমের চেষ্টা করে।

গ্রেপ্তারকৃত সজিব প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে সম্পৃক্ততা স্বীকার করেছে। সে চান্দিনা উপজেলার বদরপুর গ্রামের সফিকুল ইসলামের ছেলে। হত্যাকারীরা আত্মগোপন করলেও র‌্যাব তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে তাকে উদ্ধার করতে সক্ষম হয়।

র‌্যাব আরো জানায়, হত্যাকাণ্ডটি পূর্বপরিকল্পিত ও নির্মম, মূল লক্ষ্য ছিল অর্থ ও সম্পদ হাতানো। হত্যায় জড়িত অপর আসামী সিরাজের খোঁজে অভিযান চলছে। গ্রেপ্তারকৃত সজিবকে বর্তমানে সদর দক্ষিণ থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে।

  • সর্বশেষ