শিরোনাম
◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ১২:২৮ রাত
আপডেট : ১৩ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিষাক্ত সাপ ধরতে গিয়ে প্রাণ গেল ওঝার

তপু সরকার হারুন, জেলা প্রতিনিধি, শেরপুরঃ শেরপুর সদর উপজেলায় সাপের কামড়ে জামাল মিয়া (৭০) নামে এক ওঝার মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে কামারের চর ইউনিয়নের ডোবার চর এলাকায় এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্র জানায়, বিকেল তিনটার দিকে জামাল মিয়া প্রতিবেশী ৪ নম্বর চর এলাকায় একটি বিষাক্ত সাপ ধরেন। এ সময় অসাবধানতাবশত সাপটি তার আঙুলে কামড় দেয়। শুরুতে তিনি বিষয়টি বুঝতে পারেননি। প্রায় দেড় ঘণ্টা পর তার শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা দ্রুত তাকে শেরপুর সদর হাসপাতালে নিয়ে যায়।

ভুক্তভোগীর স্বজনদের অভিযোগ, হাসপাতালে যথাযথ চিকিৎসা ও পর্যাপ্ত এন্টিভেনম ছিল না। বাইরে থেকে একটি এন্টিভেনম সংগ্রহের পর কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। তবে পথিমধ্যেই নকলা এলাকায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে শেরপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেলিম মিয়া বলেন, “হাসপাতালে পর্যাপ্ত এন্টিভেনম মজুত রয়েছে। রোগীকে কী চিকিৎসা দেওয়া হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে।”

  • সর্বশেষ