শিরোনাম
◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৪১ বিকাল
আপডেট : ১৮ জুলাই, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাতীবান্ধায় অটোরিকশা চালককে হত্যা, প্রধান আসামী গ্রেপ্তার

‎‎জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি: ‎লালমনিরহাটের হাতীবান্ধায় চাঞ্চল্যকর অটোরিকশা চালক রায়ফুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি মাহফুজার রহমান মামুনকে (৪২) গ্রেপ্তার করেছে র‍্যাব।
‎
‎বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়ক বিপ্লব কুমার এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন এলাকায় র‍্যাব-১৩ এবং র‍্যাব-৪ এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে হাতীবান্ধা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
‎
‎র‍্যাব সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট সকালে ভেলাগুড়ি ইউনিয়নের জামবাড়ি পাড়ার সতী নদীর তীরে নিখোঁজ রায়ফুল ইসলামের লাশ উদ্ধার করা হয়। তিনি নিখোঁজ হওয়ার দুই দিন পর তার লাশ পাওয়া যায়। এই ঘটনায় নিহতের মা বাদী হয়ে হাতীবান্ধা থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা (নং-৫৫/৩৬১, তারিখ-২০/০৮/২০২৫, ধারা ৩০২/৩৭৯/৩৪ পেনাল কোড-১৮৬০) দায়ের করেন।
‎
‎এই লোমহর্ষক ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে এবং গণমাধ্যমে তুমুল আলোচনা হয়। এরপর র‍্যাব-১৩ মামলাটির তদন্তভার গ্রহণ করে এবং নিবিড় গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় রংপুর র‍্যাব-১৩ সিপিএসসি ও সদর কোম্পানি এবং ঢাকার র‍্যাব-৪ মিরপুর ক্যাম্পের আভিযানিক দল যৌথ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মো. মাহফুজার রহমান মামুনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। মামুন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার উত্তর দলগ্রামের বাসিন্দা। র‍্যাব আরও জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ