শিরোনাম
◈ জাতীয় কবি কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী আজ ◈ দুদিন পরেই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে ◈ স্কুলশিক্ষার্থী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলা ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ভূমিধসে নিহত অন্তত ১৬০, নিখোঁজ ৮ শতাধিক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২৫, ০২:৩৮ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁদপুরে সারের ডিলারশিপে অনিয়ম: প্রতারণার শিকার কৃষকরা, বাড়ছে দুর্ভোগ

মিজান লিটন, চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের কৃষকরা সরকারি মূল্যে সার না পেয়ে মারাত্মক ভোগান্তিতে পড়েছেন। ইউনিয়নের ৯টি ওয়ার্ডে কৃষকের সুবিধার্থে ৯ জন ব্যবসায়ীকে সাব-ডিলারশিপ দেওয়া হলেও এর মধ্যে বেশিরভাগই কার্যত অচল। ডিলাররা সার উত্তোলনের নাম করে অন্যত্র বিক্রি করছেন বা ব্যবসাই চালাচ্ছেন না।

খোঁজ নিয়ে জানা যায়, সরকারি প্রভাব খাটিয়ে তৎকালীন সময়ে ডিলারশিপ নিলেও অনেকেই ব্যবসা শুরুই করেননি। কাগজে-কলমে সার উত্তোলনের হিসাব দেখানো হলেও বাস্তবে ডিলার পয়েন্টে সারের অস্তিত্ব নেই। ফলে কৃষকরা নির্ধারিত মূল্যে সার না পেয়ে খুচরা বাজার থেকে অতিরিক্ত দামে সার কিনতে বাধ্য হচ্ছেন।

অচল ডিলারশিপের তালিকা
মোট ৯টি ডিলারশিপের মধ্যে কোনো রকমে ৪টি সচল থাকলেও বাকি ৫টি পুরোপুরি অকার্যকর। এসব ডিলাররা হলেন—

  • চাপিলা এলাকার আবু তালুকদার
  • সাপদি এলাকার আহসান তালুকদার
  • গুলিস্তান এলাকার জলিল হাওলাদার
  • বালিয়া বাজারের সেলিম মেম্বার
  • দুর্গাদী এলাকার আহসান মিজি

এদের কারও ব্যবসা প্রতিষ্ঠানের অস্তিত্ব নেই, তবে নামেই ডিলারশিপ চালু আছে।

কৃষকরা অভিযোগ করেছেন, সরকারি ডিলারশিপ থাকলেও তারা সার না পেয়ে খুচরা দোকান থেকে বেশি দামে কিনছেন। এতে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। প্রান্তিক চাষীরা ইউরিয়া, টিএসপি ও ডিএপি সার না পাওয়ায় চলতি মৌসুমে ফসল ক্ষতির মুখে পড়েছে।

কৃষক সজিব গাজী, হারুন ভূঁইয়া, শরিফ ও সংকরিরা বলেন, “ডিলাররা মূলত রাজনৈতিক প্রভাব খাটিয়ে অনুমোদন নিয়েছিল। এখন তারা ব্যবসা না করায় আমাদের অতিরিক্ত দামে সার কিনতে হচ্ছে। একটি সিন্ডিকেট বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে।”

চাঁদপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তপন রায় বলেন, “বিষয়টি জানার পর সংশ্লিষ্ট ডিলারদের শোকজ করা হয়েছে। তারা সন্তোষজনক জবাব দিতে না পারলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

ডিলারশিপ নিয়ে বসে থাকা কিন্তু ব্যবসা পরিচালনা করছেন না—এমন ব্যক্তিদের লাইসেন্স বাতিল করে প্রকৃত ব্যবসায়ী ও যোগ্য ব্যক্তিদের হাতে নতুন ডিলারশিপ দেওয়ার দাবি জানিয়েছেন কৃষকরা।

  • সর্বশেষ