শিরোনাম
◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৪৯ বিকাল
আপডেট : ১০ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চারটি আসন বহালের দাবিতে বাগেরহাটে সর্বদলীয় বিক্ষোভ, বুধবার- বৃহস্পতিবার হরতালের ডাক

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলবর্তী জেলা বাগেরহাটে চারটি আসন বহালের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। একই দাবিতে আগামী বুধবার ও বৃহস্পতিবার জেলায় সর্বাত্মক হরতালের ডাক দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট-খুলনা মহাসড়কের দশানী ট্রাফিক মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। মিছিল ও সমাবেশে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিসসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা অংশ নেন।

বক্তারা জানান, ১৯৬৯ সাল থেকে বাগেরহাটে চারটি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছে। এর সীমানা ছিল—বাগেরহাট-১ (চিতলমারী-মোল্লাহাট-ফকিরহাট), বাগেরহাট-২ (বাগেরহাট সদর-কচুয়া), বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) ও বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা)। তবে সম্প্রতি নির্বাচন কমিশন চারটি আসন কমিয়ে তিনটি করার চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে, যা বাগেরহাটবাসীর দাবি ও স্বার্থ উপেক্ষা করেছে বলে অভিযোগ করেন তারা।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দিপু, জেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিম, নায়েবে আমীর আব্দুল ওয়াদুদ, সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস, বিএনপি নেতা সৈয়দ নাসির উদ্দিন মালেকসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতারা।

Advertisement

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান আলম, বিএনপি নেতা খান মনিরুল ইসলাম, জামায়াত নেতা অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ, মঞ্জুরুল হক রাহাত, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা ফারুক হোসাইনসহ বিভিন্ন দলের নেতাকর্মী ও স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিরা।

বক্তারা বলেন, আসন কমানো গণমানুষের সঙ্গে অবিচার। চারটি আসন থেকে একটি বাদ দেওয়ায় বাগেরহাটবাসী ক্ষতিগ্রস্ত হবে। এ সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। প্রয়োজনে নির্বাচন কমিশনকেও বিদায় করতে হবে।

বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দিপু বলেন, নির্বাচন কমিশন যে প্রক্রিয়ায় চারটি আসনকে তিনটি করেছে, তা নির্বাচন সীমানা নির্ধারণ আইনের ৬ ধারা পরিপন্থি। আমরা এর বিরুদ্ধে উচ্চ আদালতের শরণাপন্ন হবো।

প্রসঙ্গত, গেল ৩০ জুলাই নির্বাচন কমিশন প্রাথমিক প্রস্তাবে বাগেরহাটের চারটি আসন কমিয়ে তিনটি করার সিদ্ধান্ত জানায়। পরে ৪ সেপ্টেম্বর চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়, যাতে বাগেরহাট-১ (বাগেরহাট সদর-চিতলমারী-মোল্লাহাট), বাগেরহাট-২ (ফকিরহাট-রামপাল-মোংলা) এবং বাগেরহাট-৩ (কচুয়া-মোরেলগঞ্জ-শরণখোলা) নির্ধারণ করা হয়।

  • সর্বশেষ