শিরোনাম
◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:১০ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুক্রবার পর্যন্ত কাঠমান্ডুতে কারফিউ জারি

চলমান পরিস্থিতির কারণে আগামী শুক্রবার (১২ সেপ্টেম্বর) পর্যন্ত কাঠমান্ডু উপত্যকায় কারফিউ জারি করেছে নেপালের সেনাবাহিনী।

বুধবার (১০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী জানিয়েছে, চলমান অস্থিরতার মধ্যে জনগণ এবং সম্পত্তি রক্ষার জন্য এই আদেশ দেওয়া হয়েছে।

সরকার পতনের পর নেপালের রাজধানীতে এখনো টানটান উত্তেজনা বিরাজ করছে। গত সোমবার পুলিশের কঠোর দমন-পীড়নে বহু মানুষ নিহত হন, যা দেশজুড়ে ক্ষোভের জন্ম দেয়। এর জেরে ক্ষুব্ধ বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবন, সুপ্রিম কোর্ট ও সিংহ দরবারে আগুন ধরিয়ে দেয়। মঙ্গলবার গভীর রাত পর্যন্ত এসব স্থানে আগুন জ্বলতে থাকে, গুরুত্বপূর্ণ নথি ও অবকাঠামো ধ্বংস হয়ে যায়।

রাজধানী কাঠমান্ডুতে চলমান অরাজকতার সুযোগ নিয়ে ব্যাংক লুট করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সন্ধ্যায় বনেশ্বর শাখার রাষ্ট্রীয় বাণিজ্য ব্যাংকের কর্মীরা জানান, তাদের ব্যাংকে ডাকাতি চলছে। এতে ধারণা জোরদার হয়েছে যে, সংগঠিত অপরাধী চক্র চলমান বিশৃঙ্খলার সুযোগ নিচ্ছে।

এক ব্যাংককর্মীর ভাষ্য অনুযায়ী, যারা লুটপাট চালাচ্ছিল তারা ‘জেন জি আন্দোলনের’ সঙ্গে সম্পৃক্ত নয়, বরং অন্য অরাজক গোষ্ঠী যারা বিক্ষোভকে আড়াল হিসেবে ব্যবহার করছে। সূত্র: খবর হাব

 

  • সর্বশেষ