শিরোনাম
◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ দিল্লিতে সিজেপি নেতাদের আটক, আগেই আন্দোলনের পরবর্তী নেতৃত্ব ঠিক করে রেখেছিলেন প্রতিষ্ঠাতা ◈ মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশের হিরা ◈ শেখ হাসিনার সঙ্গে মাঝেমধ্যে কথা হয়, তিনি দেশে ফিরতে চান: জি এম কাদের (ভিডিও) ◈ মানববর্জ্য ও কৃষিজ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন, গবেষকদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ◈ ‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি, আমাদের কাছে তা আছে’: রাহুল গান্ধী ◈ খুলনার চার থানায় বিশেষ অভিযান, পুলিশ সদস্যদের একা চলাচলে নিষেধাজ্ঞা ◈ দিল্লিতে ধর্না থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক, কারণ জানাল পুলিশ ◈ ২০২৭ সালের হজ মিশন ভিসা পেতে ২৭০ এজেন্সিকে জরুরি নির্দেশ, তথ্য জমার শেষ সময় রোববার ◈ চুরির অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা, স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ১২:২৫ দুপুর
আপডেট : ১০ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাঙামাটিতে কলাগাছের আঁশ দিয়ে স্যানিটারি ন্যাপকিন তৈরির প্রথম উদ্যোগ

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটিতে দেশের প্রথমবারের মতো কলাগাছের আঁশ ব্যবহার করে পরিবেশবান্ধব, স্বাস্থ্যসম্মত ও পুনঃব্যবহারযোগ্য স্যানিটারি ন্যাপকিন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

এ প্রকল্প বাস্তবায়ন করছে বেসরকারি উন্নয়ন সংস্থা উইমেন্স এডুকেশন ফর অ্যাডভান্সমেন্ট (ইউভ)। শহরের রাজবাড়ী এলাকায় ছোট পরিসরে শুরু হলেও এটি ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। প্রযুক্তি ব্যবহার করে কলাগাছের আঁশ শুকিয়ে জীবাণুমুক্ত করার পর আল্ট্রাভায়োলেট রশ্মির মাধ্যমে ন্যাপকিন তৈরি করা হচ্ছে। এ কাজে সহযোগিতা করছে আরএসএফ সোশ্যাল ফাইন্যান্স।

ইউভের নির্বাহী পরিচালক ও জেলা পরিষদের সদস্য নাউপ্রু মারমা বলেন, “বিশ্বব্যাপী স্যানিটারি ন্যাপকিনের চাহিদা রয়েছে। ভারতে আহমেদাবাদে কলাগাছের আঁশ দিয়ে ন্যাপকিন তৈরির প্রযুক্তি দেখে এসেছি। পাহাড়ে কলাগাছ সহজলভ্য হওয়ায় এখানকার নারীরা এ উদ্যোগের মাধ্যমে স্বল্পমূল্যে স্বাস্থ্যসম্মত ন্যাপকিন পাবেন। একই সঙ্গে পিছিয়ে পড়া নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন।”

বিশেষজ্ঞরা বলছেন, এ প্রযুক্তি সফলভাবে বাস্তবায়ন হলে পার্বত্য চট্টগ্রামের নারী ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হবে এবং নতুন কর্মসংস্থানও তৈরি হবে। বড় কোনো প্রতিষ্ঠান প্রযুক্তি নির্ভর সহায়তা দিলে দেশের বাজারের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশেও রপ্তানি সম্ভব।

প্রকল্প কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন পাওয়ার পর এসব স্যানিটারি ন্যাপকিন বাজারজাত করা হবে।

  • সর্বশেষ