শিরোনাম
◈ দিল্লিতে সিজেপি নেতাদের আটক, আগেই আন্দোলনের পরবর্তী নেতৃত্ব ঠিক করে রেখেছিলেন প্রতিষ্ঠাতা ◈ মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশের হিরা ◈ শেখ হাসিনার সঙ্গে মাঝেমধ্যে কথা হয়, তিনি দেশে ফিরতে চান: জি এম কাদের (ভিডিও) ◈ মানববর্জ্য ও কৃষিজ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন, গবেষকদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ◈ ‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি, আমাদের কাছে তা আছে’: রাহুল গান্ধী ◈ খুলনার চার থানায় বিশেষ অভিযান, পুলিশ সদস্যদের একা চলাচলে নিষেধাজ্ঞা ◈ দিল্লিতে ধর্না থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক, কারণ জানাল পুলিশ ◈ ২০২৭ সালের হজ মিশন ভিসা পেতে ২৭০ এজেন্সিকে জরুরি নির্দেশ, তথ্য জমার শেষ সময় রোববার ◈ চুরির অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা, স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি ◈ শেষ মুহূর্তে বরু‌শিয়া ডর্টমুন্ডের কা‌ছে হার এড়া‌লো ব্রেমেন

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৪২ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পটুয়াখালীতে সাপের কামড়ে নারীর মৃত্যু

নিনা আফরিন ,পটুয়াখালী : পটুয়াখালীতে সাপের কামড়ে কৃষ্ণ রানি অনিমা (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সদর উপজেলার ২ নং বাঁধঘাট এলাকার নিজ বাড়ির রান্নাঘরে এ ঘটনা ঘটে। কৃষ্ণ রানি অনিমা ওই এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী স্বপন কুমার শীলের স্ত্রী।

নিহত কৃষ্ণ রানী অনিমার স্বামী স্বপন কুমার শীল জানান, “সকাল ১০টা ৩০ মিনিটের দিকে আমার স্ত্রী রান্নাঘরে ভাত রান্না করছিলেন। হঠাৎ চিৎকার শুনে সেখানে গেলে তিনি বলেন তাকে সাপে কেটেছে। সঙ্গে সঙ্গে আমি তার ক্ষতস্থানের উপরে কাপড় বেঁধে দিই এবং দ্রুত হাসপাতালে নিয়ে আসি।”

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র নার্স রিনা সমাদ্দার বলেন, “সাপে কাটা রোগীকে সকাল ১১টা ২৬ মিনিটে হাসপাতালে আনা হয়। স্বজনরা জানিয়েছেন, রান্না করার সময় তাকে সাপে কাটে। তবে সাপ তারা সরাসরি দেখতে পাননি। আমরা প্রাথমিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি রক্ত সংগ্রহ করেছি। এরপর চিকিৎসক ডা. মশিউর রহমান এসে এন্টিভেনম দেওয়ার নির্দেশ দেন। আমরা তা প্রয়োগও করেছি। চিকিৎসা দেওয়া সত্ত্বেও কৃষ্ণ রানি অনিমাকে বাঁচানো যায়নি।"।

  • সর্বশেষ