শিরোনাম
◈ দিল্লিতে সিজেপি নেতাদের আটক, আগেই আন্দোলনের পরবর্তী নেতৃত্ব ঠিক করে রেখেছিলেন প্রতিষ্ঠাতা ◈ মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশের হিরা ◈ শেখ হাসিনার সঙ্গে মাঝেমধ্যে কথা হয়, তিনি দেশে ফিরতে চান: জি এম কাদের (ভিডিও) ◈ মানববর্জ্য ও কৃষিজ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন, গবেষকদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ◈ ‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি, আমাদের কাছে তা আছে’: রাহুল গান্ধী ◈ খুলনার চার থানায় বিশেষ অভিযান, পুলিশ সদস্যদের একা চলাচলে নিষেধাজ্ঞা ◈ দিল্লিতে ধর্না থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক, কারণ জানাল পুলিশ ◈ ২০২৭ সালের হজ মিশন ভিসা পেতে ২৭০ এজেন্সিকে জরুরি নির্দেশ, তথ্য জমার শেষ সময় রোববার ◈ চুরির অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা, স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি ◈ শেষ মুহূর্তে বরু‌শিয়া ডর্টমুন্ডের কা‌ছে হার এড়া‌লো ব্রেমেন

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৫৯ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় পাইপগান ও গুলি উদ্ধার

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে একটি দেশীয় পাইপগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-৯ সদস্যরা।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে আশুগঞ্জ থানাধীন আড়াইসিধা ইউনিয়নের দগরীসার এলাকায় কামাল হোসেনের ফসলি জমিতে তল্লাশির সময় এ অস্ত্র উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পাইপগান, দুটি শটগানের গুলি এবং একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

পরে উদ্ধারকৃত অস্ত্র ও গুলি জিডি মূলে আশুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ