শিরোনাম
◈ ৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার ◈ আমরা এতটাই কমফোর্টেবল যে ওর সঙ্গে মাঝেমাঝে রোমান্টিক সিন করতে প্রবলেম হয়ে যায়: অভিনেত্রী জয়া ◈ তিন পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য দিল সরকার, প্রজ্ঞাপন জারি ◈ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিন শিক্ষার্থীকে দফায় দফায় পেটালেন সালাহউদ্দিন আম্মারসহ শিবির নেতারা (ভিডিও) ◈ চট্টগ্রামে বিদেশি পিস্তল-গুলিসহ ডেভিড ইমনের দুই সহযোগী গ্রেপ্তার ◈ ৯৩ এএসপিকে একযোগে দেশের বিভিন্ন স্থানে পদায়ন, প্রজ্ঞাপন জারি ◈ ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে এবার থানায় গেলেন সেই শিক্ষিকা ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন ◈ ২০২৭ সালের হজ নিবন্ধন শুরু, ৭ শ্রেণির ব্যক্তি যেতে পারবেন না ◈ ১২ দলীয় জোটে ভাঙনের শঙ্কা: বহিষ্কারের পথে দুই শরিক, জরুরি বৈঠক শিগগির

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৩২ রাত
আপডেট : ২২ জুলাই, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পঞ্চগড় থেকে খালি চোখে দেখা মিলল শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা

হঠাৎ মেঘমুক্ত নীল আকাশে শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘার দেখা মিলেছে। হিমালয়ের দ্বিতীয় উচ্চতম ও পৃথিবীর তৃতীয় উচ্চতম এই পর্বতশৃঙ্গ এখন পরিষ্কার দেখা যাচ্ছে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা পঞ্চগড় থেকে। মহানন্দা নদীর পাড়সহ জেলার বিভিন্ন জায়গা থেকে খালি চোখেই দেখা যায় বরফাচ্ছাদিত এ পর্বতচূড়া।

সেপ্টেম্বরে শরৎ শুরুতেই এমন দৃশ্য স্থানীয়দের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করেছে। অনেকেই এই দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছে।

স্থানীয়রা জানান, ভোর কিংবা বিকেলে সূর্যের আলোয় পর্বতটি কখনো সাদা, কখনো গোলাপি, কখনো লাল রঙে দৃশ্যমান হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সাদা রং ঝাপসা হয়ে আসে।

স্থানীয় বাসিন্দা কৃষক মো. আনিস উদ্দিন বলেন, ‘আজ বিকেলে মাঠে কাজ করছিলাম, হঠাৎ দেখলাম আকাশে কাঞ্চনজঙ্ঘা! এমন পরিষ্কার ছবি খুব কমই দেখা যায়, দারুণ লাগছে।’

পঞ্চগড় জালাসি এলাকার এক তরুণ রাকিব হোসেন বলেন, ‘শীতের আগে এভাবে পর্বত দেখা কমই হয়। আমরা সবাই মিলে ছবি তুলে বন্ধুদের পাঠাচ্ছি।’

রতন নামের আরেক ব্যক্তি বলেন, ‘এবার সেপ্টেম্বরের শুরু থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আশা করি, এ মৌসুমে আগের বছরের তুলনায় ব্যবসা ভালো হবে।’

উল্লেখ্য, তেঁতুলিয়া ডাকবাংলো থেকে ভারতের দার্জিলিং ও শিলিগুড়ির পাহাড়ি এলাকার আলোও সন্ধ্যায় দেখা যায়। বাংলাবান্ধা স্থলবন্দর থেকে নেপালের দূরত্ব ৬১ কিলোমিটার, ভুটান ৬৪, দার্জিলিং ৫৮ এবং শিলিগুড়ি ৮০ কিলোমিটার।

 সূত্র: আজকের পত্রিকা 

  • সর্বশেষ
  • জনপ্রিয়