শিরোনাম
◈ ২০২৭ সালের হজ মিশন ভিসা পেতে ২৭০ এজেন্সিকে জরুরি নির্দেশ, তথ্য জমার শেষ সময় রোববার ◈ চুরির অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা, স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি ◈ শেষ মুহূর্তে বরু‌শিয়া ডর্টমুন্ডের কা‌ছে হার এড়া‌লো ব্রেমেন ◈ ৩০০ টাকা ভাড়ায় অটোরিকশায় ওঠেন স্কুলছাত্রী, বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে অন্য স্থানে নিয়ে ধর্ষণের পর হত্যা করেন চালক ◈ ইউটিউবার ধ্রুব রাঠির পর সিজেপি নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা আটক (ভিডিও) ◈ টানা চার হারে চাকরি গেলো তুরস্কের কোচ ভেন‌চেন‌জো ম‌ন্তেল্লার ◈ কক্সবাজারে ঘাঁটি গেড়ে ৯ দেশে চীনা চক্রের ডিজিটাল প্রতারণা! ◈ কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানি বাড়াতে ২০ হাজার উদ্যোক্তা তৈরীর উদ্যোগ নিয়েছে সরকার ◈ এলপি গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হচ্ছে কীভাবে? ◈ মে‌সি অবসরে, তাঁর ১০ নম্বর জার্সিও কি অবসরে পাঠাতে পারবে আর্জেন্টিনা, কী বলছে ফিফার নিয়ম? 

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৫, ০২:৩৫ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুনিয়াবি স্বার্থে ধর্মকে ব্যবহার করছে জামায়াত: সাবেক এমপি হারুন

মো. রমজান আলী, চাঁপাইনবাবগঞ্জ: বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশীদ বলেছেন, রাজনৈতিক স্বার্থ ও ব্যক্তিগত স্বার্থের জন্য ধর্মকে ব্যবহার করছে জামায়াত। সোমবার বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

মো. হারুনুর রশীদ বলেন, “জামায়াত সকালে এক কথা, বিকেলে আরেক কথা বলছে। তাদের রাজনৈতিক চরিত্র সঠিক নয়। দেশের বিশৃঙ্খলার জন্য দায় নিতে হবে জামায়াত-এনসিপিকে। ভারতে বসে শেখ হাসিনা ও তার সমর্থকরা দেশে ফিরে এসে অরাজকতা সৃষ্টি করার চক্রান্ত করছে।”

তিনি দ্রুত অবাধ-সুষ্ঠু নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে বলেন, “দেশে এমপি বা চেয়ারম্যান নেই। ইউনিয়ন পরিষদের অধিকাংশ চেয়ারম্যান আওয়ামী লীগের। জনগণ নাগরিক সেবা থেকে বঞ্চিত। যত দ্রুত সম্ভব নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করা জরুরি। এতে দেশের মঙ্গল-কল্যাণ নিশ্চিত হবে।”

হারুন পিআর (প্রোপরশনাল রেপ্রেজেন্টেশন) পদ্ধতিকে নিয়ে সতর্ক করে বলেন, “বাংলাদেশের মানুষ চাই অবাধ-সুষ্ঠু নির্বাচন। পিআর পদ্ধতি না জানার কারণে মানুষ বিভ্রান্ত। আবার নির্বাচন বিলম্বিত করার চক্রান্ত চলছে। দেশের স্বার্থে কোন অপশক্তির কাছে আপোষ করা হবে না।”

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন—চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক তসিকুল ইসলাম তসি, বিএনপি নেতা আব্দুল বারেক, এ্যাডভোকেট ময়েজ উদ্দিন, আমিনুল ইসলাম মতি, নজরুল ইসলাম, জেলা যুব দলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জামিউল হক সোহেলসহ আরও অনেকে।

সমাবেশ শেষে নবাবগঞ্জ সরকারি কলেজ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়, যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শেষ হয়।

  • সর্বশেষ