শিরোনাম
◈ বিশ্ববাজারে পিছিয়ে বাংলাদেশ, সুযোগ কাজে লাগাল ভিয়েতনাম-কম্বোডিয়া ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের বহরের গাড়িতে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ ◈ প্রবল এল নিনোর সতর্কবার্তা, বন্যা-খরা ও রোগব্যাধির চরম ঝুঁকিতে বাংলাদেশসহ ৬ দেশ : আল জাজিরার প্রতিবেদন ◈ স্লাভেন বি‌লিচ আবা‌রো ক্রোয়েশিয়ার কোচ হলেন  ◈ আ‌লো‌চিত সেই রেফা‌রি এবার ফ্রান্স-স্পেনের ম্যাচ পরিচালনা কর‌বেন ◈ দল গোছাতে হাইব্রিড-গুপ্তদের বিষয়ে সতর্ক করলেন তারেক রহমান ◈ এলডিসির উত্তরণে বৈশ্বিক অর্থায়ন ও আর্থিক কাঠামো সংস্কারের দাবি ◈ পরিবেশ রক্ষায় নতুন উদ্যোগ: মাটির বলের ভিতরে বীজ, জমিতে মাথা তু‍লবে গাছ! ◈ অনলাইনে মাদক কেনাবেচায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস ◈ হরমুজ প্রণালিতে মার্কিন নিয়ন্ত্রণের ঘোষণা, বাণিজ্যিক জাহাজে ২০% ফি প্রস্তাব ট্রাম্পের

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২৫, ০৩:৫৮ দুপুর
আপডেট : ১৯ অক্টোবর, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুয়াকাটা সৈকত থেকে ২ ব্যক্তির লাশ উদ্ধার

নিনা আফরিন ,পটুয়াখালী : কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় নিখোজ ৫ জেলের মধ্যে নজরুল ইসলাম (৬০) নামের এক জেলের লাশ এবং পৃথক স্থান থেকে অজ্ঞাত অপর এক ব্যক্তির (৪০) লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শুক্রবার (০১ আগস্ট)  সকাল সাড়ে নয়টায় সৈকতের মিরাবাড়ি পয়েন্ট থেকে ওই জেলের লাশ এবং গঙ্গামতি পয়েন্ট থেকে অজ্ঞাত অপর ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মন্ডল। 

তিনি বলেন, স্থানীয়দের মাধ্যমে দুটি লাশ ভেসে আসার খবর পেয়ে সৈকতের পৃথক স্থান থেকে লাশ দুটি উদ্ধার করা হয়েছে। এরমধ্যে মীরাবাড়ি পয়েন্টে কালো রংয়ের রেইনকোট পরিহিত ব্যক্তির পরিচয় তার ছেলে সনাক্ত করেছে। এছাড়া গঙ্গামতি এলাকায় পাওয়া অপর ব্যক্তির পরিচয় এখনো সনাক্ত করা যায়নি।

লাশ দুটি মহিপুর থানায় হস্তান্তর করা হবে। উল্লেখ্য, গত ২৫ জুলাই বঙ্গোপসাগরের শেষ বয়ার ৭৫ কিলোমিটার গভীরে ১৫ জেলে সহ এফবি সাগরকন্যা নামের একটি মাছধরা ট্রলার ডুবির ঘটনা ঘটে। সমুদ্রে ৪ দিন ভেসে থাকার পর ১০ জেলেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। ধারনা করা হচ্ছে লাশ দুটি হতভাগ্য নিখোঁজ  জেলেদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়