শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ৩০১ ধারার নতুন শুল্ক: বাংলাদেশের জন্য এর অর্থ কী? ◈ টানা তিন মাসের ধস কাটিয়ে ঘুরে দাঁড়াল সঞ্চয়পত্রের বাজার ◈ ক্ষুদ্র ব্যবসায়ীদের সুখবর: এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি ◈ মুভি থেকে শপিং, ঘণ্টা হিসেবে মিলছে ‘বয়ফ্রেন্ড’ ভাড়া! একাকীত্ব ঘিরে গড়ে উঠছে নতুন ব্যবসা ◈ মন্ত্রিসভায় অনুমোদনের প্রস্তুতি নতুন পে-স্কেল, কার বেতন কত বাড়ছে ◈ কাউন্সিলর একরামুল হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ ◈ ৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার ◈ আমরা এতটাই কমফোর্টেবল যে ওর সঙ্গে মাঝেমাঝে রোমান্টিক সিন করতে প্রবলেম হয়ে যায়: অভিনেত্রী জয়া ◈ তিন পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য দিল সরকার, প্রজ্ঞাপন জারি ◈ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিন শিক্ষার্থীকে দফায় দফায় পেটালেন সালাহউদ্দিন আম্মারসহ শিবির নেতারা (ভিডিও)

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২৫, ১২:০৮ রাত
আপডেট : ২৩ আগস্ট, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কু‌ড়িগ্রা‌মে ট্রেনে কাটা প‌ড়ে এক জনের মৃত‌্যু

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহা‌টে ট্রেনে কাটা প‌ড়ে নিবাস চন্দ্র সরকার (৪০) না‌মে এক ব‌্যক্তির মৃত‌্যু হ‌য়ে‌ছে। 

সোমবার(৭জুলাই) বিকেল সাড়ে ৫ টার দিকে তিস্তা-রাজারহাট সড়‌কে সুন্দরগ্রাম পুটিকাটা মো‌ড়ে এ ঘটনাটি ঘ‌টে। তিনি ওই এলাকার বলাইচন্দ্র সরকারের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, নিবাস চন্দ্র সরকার সোমবার বি‌কে‌লে তার ব‌্যবহৃত বাইসাইকেল‌টি নি‌য়ে গরুর ঘাস নি‌তে  বের হন। এসময় রাজারহাট-তিস্তা রেল সড়কের সুন্দরগ্রাম পুটিকাটা পৌঁ‌ছি‌লে কু‌ড়িগ্রামগামী লোকাল‌ ট্রেন‌টি ধাক্কা দেয়। এ সময় স্থানীয়রা তা‌কে উদ্ধার ক‌রে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নি‌য়ে গে‌লে কর্তব‌্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) তছলিম উদ্দিন ব‌লেন, বিষয়‌টি লালমনিরহাট রেল পুলিশকে জানানো হয়েছে। তারা এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়