শিরোনাম
◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি

প্রকাশিত : ১১ মে, ২০২৫, ০৩:২৪ রাত
আপডেট : ০২ অক্টোবর, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী তামান্না গ্রেফতার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ওরফে বুড়ির নাতির স্ত্রী তামান্না শারমিনকে গ্রেফতার করেছে চট্টগ্রামের বাকলিয়া থানা পুলিশ। শনিবার (১০ মে) রাত সাড়ে ১০টার দিকে তাকে নগরের বহদ্দারহাট বাড়ইপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।

শনিবার দিনগত রাত ১টা ৫৫ মিনিটের দিকে গ্রেফতারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন।

তিনি বলেন, হত্যা মামলায় ছোট সাজ্জাদের স্ত্রী তামান্নাকে গ্রেফতার করা হয়েছে। তিনি এজাহারভুক্ত দুই নম্বর আসামি।

গত ১৫ মার্চ রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্স এলাকা থেকে গ্রেফতার করা হয় ছোট সাজ্জাদকে। গ্রেফতারের পরে তার স্ত্রী শারমীন আক্তার তামান্না ‘কাড়ি কাড়ি টাকা দিয়ে আদালত ও জামিন’ কিনে নেওয়ার কথা বলেন। তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

ভিডিওতে তামান্নাকে বলতে শোনা যায়, ‘আমরা কাঁড়ি কাঁড়ি, বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব। যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের ছাড় দেওয়া হবে না।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়