শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৫, ০৭:২৯ বিকাল
আপডেট : ১৩ আগস্ট, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় চরক্লার্ক ইউনিয়নে পুকুরে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের দক্ষিণ চরক্লার্ক গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার দক্ষিণ চরক্লার্ক গ্রামের মনু মিয়ার মেয়ে আলিশা খাতুন (৭) ও একই গ্রামের সাইফুর রহমান মাসুদের মেয়ে পাখি আক্তার (৭)।
তারা স্থানীয় ফকির মার্কেট নূরানী মাদরাসার নূরানী বিভাগের ছাত্রী ছিলেন।

স্থানীয়রা জানায়, দুপুরে দিকে দুই শিশু তাদের মায়েদের অগোচরে পুকুরে নামে। ওই সময় তারা পুকুরের পানিতে ডুবে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ের স্বজনরা পুকুরে এক শিশুর মরদেহ ভাসতে দেখে। পরে ডুবন্ত অবস্থায় পুকুর থেকে আরেক শিশুরও মরদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিক স্থানীয়রা তাদের পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে ২জনকে মৃত ঘোষণা করেন।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়