শিরোনাম
◈ শান্তি ভেঙে কেন আবার সৌদির সঙ্গে যুদ্ধের পথে হুতিরা? ◈ কেপ ভার্দেসহ দুই দেশের অন-অ্যারাইভাল ভিসা সুবিধা হারালেন বাংলাদেশিরা ◈ বৃষ্টির অজুহাতে নিত্যপণ্যের বাজারে আগুন ◈ যুক্তরাষ্ট্রের ৩০১ ধারার নতুন শুল্ক: বাংলাদেশের জন্য এর অর্থ কী? ◈ টানা তিন মাসের ধস কাটিয়ে ঘুরে দাঁড়াল সঞ্চয়পত্রের বাজার ◈ ক্ষুদ্র ব্যবসায়ীদের সুখবর: এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি ◈ মুভি থেকে শপিং, ঘণ্টা হিসেবে মিলছে ‘বয়ফ্রেন্ড’ ভাড়া! একাকীত্ব ঘিরে গড়ে উঠছে নতুন ব্যবসা ◈ মন্ত্রিসভায় অনুমোদনের প্রস্তুতি নতুন পে-স্কেল, কার বেতন কত বাড়ছে ◈ কাউন্সিলর একরামুল হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ ◈ ৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২৫, ০৩:০৫ দুপুর
আপডেট : ২০ অক্টোবর, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে রাজশাহীতে এক ব্যক্তি গ্রেপ্তার

ইফতেখার আলম বিশাল : রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন বুলনপুর নবাবগঞ্জ ঘোষপাড়ার জান্নাতুল মাকাম জামে মসজিদে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটূক্তির অভিযোগে শ্রী সাগর সাহা (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে রাজপাড়া থানা পুলিশ। তিনি স্থানীয় মৃত সোনাতন সাহার ছেলে।
 
জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরেই ইসলাম ধর্ম ও মহানবী (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্য করে আসছিলেন। তাকে একাধিকবার নিষেধ করা হলেও তিনি তা উপেক্ষা করেন। সর্বশেষ ২২ এপ্রিল সন্ধ্যায় মসজিদের সামনে এবং পরে মসজিদের ভেতরে ঢুকে প্রকাশ্যে কটূক্তিমূলক বক্তব্য দেন। এতে মুসল্লিদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৯৯৯-এ ফোন করা হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সাগর সাহাকে আটক করে।
 
স্থানীয় মুসল্লি হাফেজ আব্দুল মতিন বলেন, “আমরা ইসলামের অনুসারী হিসেবে আমাদের প্রিয় নবী (সা.)-এর বিরুদ্ধে একটাও কটূক্তি সহ্য করব না। আমরা শান্তিপ্রিয়, কিন্তু ধর্ম নিয়ে কটাক্ষ করলে তা প্রতিহত করব।”
 
ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, “সরকারের কাছে দাবি, যেন এই ঘটনার সুষ্ঠু বিচার হয় এবং কেউ যেন ভবিষ্যতে এমন কাজ করার সাহস না পায়।”
 
 স্থানীয়রা বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার এই ঘটনা শুধু ইসলাম ধর্ম নয়, সার্বিক সাম্প্রদায়িক সম্প্রীতির জন্যও হুমকি। আমরা চাই, দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে ভবিষ্যতে এ ধরনের অপচেষ্টা রোধ করা হোক।”
 
রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আশরাফুল আলম জানান, অভিযুক্তের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়াও, তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়