শিরোনাম
◈ শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে মধ্যরাতে ভিডিও বার্তায় যা বললেন নরেন্দ্র মোদি ◈ দেশের ১০ জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা ◈ সরকারের আশ্বাসে ২৬ দিন পর অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক ◈ সাদা মাছের আড়ালে ভারতীয় ইলিশ, বেনাপোলে আটক চালান ◈ বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে কার্যকর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক ◈ সীমান্তে বিএসএফের গুলিতে ২ বিএসএফ সদস্য নিহত ◈ গ্রেস মার্ক ছাড়াই এসএসসি মূল্যায়ন, শেষ পর্যায়ে ফল তৈরির কাজ ◈ ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানিতে দ্বিমুখী ধাক্কা ◈ শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্সের প্রতিবেদন ◈ সৌদিতে ওমরাহর পথে প্রাইভেট কারে দুর্ঘটনা, নিহত একই পরিবারের ৩ জন

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৫, ০৬:৫৫ বিকাল
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওরা আমাদের গুলি করতেসে, অনেকে গুলিবিদ্ধ হয়েছে: ৩ মিনিট ৩৮ সেকেন্ডের ভিডিও ভাইরাল

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা যায়, বন্ধ দোকানপাটের সামনে দাঁড়িয়ে এক যুবক চিৎকার করে কথা বলছে। 

তিন মিনিট ৩৮ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, মাথায় ক্যাপ পরা ওই যুবক নিজের মুখ ও হাতের ক্ষতস্থান দেখিয়ে সাহায্য চাইছেন। তিনি গুলিবিদ্ধ হয়েছেন দাবি করে বলছিলেন, ‘দেখেন ওরা গুলি করতেসে। অনেক মানুষ গুলিবিদ্ধ হয়েছে। আমি বাজারে চা খাওয়ার জন্য এসে গুলি খেয়েছি। আমি হাতে গুলি খেয়েছি, পায়ে গুলি খেয়েছি। দেখেন, ওরা গুলিটুলি নিয়ে সবাই প্রস্তুত। লুকিয়ে লুকিয়ে আমাদের গুলি করতেসে।’

ওই যুবকের কথার মাঝেই বেশ কয়েকটি গোলাগুলির মতো শব্দ শোনা যায়। এ সময় তিনি যেখানে দাঁড়িয়ে ছিলেন ওই এলাকার দোকানপাট বন্ধ দেখা যায়। কিছু দূরে বন্দুক হাতে এক ব্যক্তিকে আড়ালে সরে যেতে দেখা যায়। তার পাশে বেশ কয়েকটি ঢেউটিনে নিজেদের আড়াল করে কিছু লোক এগিয়ে আসছিলেন। এ সময় আবারও গোলাগুলির শব্দ শোনা যায়।

জানা যায়, মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা তিনটার দিকে বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের নতুন বাজার এলাকায় লবণের মাঠ দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। ভিডিওটি সেই সময় ধারণ করা হয়। তবে পুলিশ দাবি করেছে, সেখানে ইটপাটকেল ছোড়াছুড়ি হলেও গোলাগুলির কোনো ঘটনা ঘটেনি।’

ঘটনার পর পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ঘটনার সময় নতুন বাজার এলাকায় দোকানপাট বন্ধ করে ফেলেন ব্যবসায়ীরা।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এ ব্যাপারে সংবাদ মাধ্যমকে বলেন, ‘দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা সত্য নয়, দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের সময় গোলাগুলির শব্দ মনে হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আমরা তদন্ত করে আইনগতভাবে ব্যবস্থা নিচ্ছি।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়