শিরোনাম
◈ নির্বাচন সামনে রেখে বাড়ছে জোটের পরিধি, নানা আলোচনা ◈ পেনা‌ল্টি গো‌লে ইন্টার মিলানকে হারা‌লো  লিভারপুল ◈ মস্কোতে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৭ ◈ এনসিপির প্রার্থী ঘোষণা: নির্বাচনে যে আসন থেকে লড়ছেন নাহিদ, সারজিস ও হাসনাত ◈ খালেদা জিয়ার জন্য ‌শেখ হাসিনার প্রার্থনা, স্বাস্থ্য সংকট নিয়ে গভীর উদ্বেগ: আইএএনএসের রিপোর্ট ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের প্রতি ভারত কি অবস্থান বদলাচ্ছে? ◈ এনসিপি ১২৫ আসনে প্রার্থীর নাম ঘোষণা করল, কোন আসনে কাকে মনোনয়ন দিলো দেখুন তালিকা ◈ অজ্ঞাতনামা লাশ, কারা ও নিরাপত্তা হেফাজতে মৃত্যু আর মব এখন মানবাধিকারের তিন সংকট ◈ নির্বাচনের আগে উদারনৈতিক ধারায় বিএনপি ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ: কুন্দের জোড়া গো‌লে  বা‌র্সেলোনার জয়

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২৫, ০২:১০ দুপুর
আপডেট : ০৯ মে, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তাপপ্রবাহ ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া দফতরের

দেশের উত্তরপূর্বাঞ্চলে শিলাবৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে গেলেও, ৬ জেলার ওপর দিয়ে বয়ে চলা তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

শুক্রবার (১৪ মার্চ) সকালে আবহাওয়া দফতরের দেয়া বার্তায় এ তথ্য জানানো হয়।

 বার্তায় বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এ অবস্থায় সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে দেশের ছয় জেলায় ফরিদপুর, রাজশাহী, ঈশ্বরদী, খুলনা, যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
 
এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
 
আবহাওয়ার আরও খবর : পরবর্তী ৪৮ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আর সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
 
আর বর্ধিত ৫ দিনের শেষের দিকে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও বার্তায় জানানো হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়