শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৫, ০৫:০৪ বিকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে তৌহিদি ছাত্র-জনতার শাহবাগ বিরোধী মানববন্ধন

মো:আদনান হোসেন ধামরাই ঢাকা থেকে : ঢাকার ধামরাইয়ে তৌহিদি ছাত্র জনতা মানববন্ধন বিক্ষোভ মিছিল করেছেন। ধর্ষণ, শাহবাগে পুলিশের উপর বামপন্থীদের হামলা, দেশদ্রোহীদের ষড়যন্ত্র রুখতে শাহবাগী লাকি আক্তারকে গ্রেফতার ও শাপলার গণহত্যার বিচারের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 
 
এই সময় তাদের বিভিন্ন শ্লোগান শোনা যায় আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, গোলামী না আজাদী, আজাদী আজাদী, শাপলার হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার'  এই ধরনের স্লোগান দিতে থাকেন তৌহিদি ছাত্র জনতা।
 
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে ধামরাই উপজেলা পরিষদে চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন তৌহিদ জনতা। মানববন্ধনে তৌহিদি ছাত্র জনতার নানা ধরনের স্লোগান দিতে থাকেন। পরিশেষে বক্তারা বলেন, যারা ধর্ষণের সাথে জড়িত তাদের অতিদ্রুত বিচারের আওতায় আনতে হবে। যারা শাপলা চত্বরে পুলিশের উপর হামলা করেছে সেই বামপন্থীদের বিচার করতে হবে। 
 
মানববন্ধনে বক্তব্য রাখেন আফাজ উদ্দিন কলেজের ছাত্র মো: জাকারিয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মো: আদনান, গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী  আমিনুর রহমান সৈকত,  আলীয়া মাদ্রাসার শিক্ষার্থী আবু বকরসহ আরো অনেকে। এই মানববন্ধনে বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। 
  • সর্বশেষ
  • জনপ্রিয়