শিরোনাম
◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয়

প্রকাশিত : ১২ মার্চ, ২০২৫, ০৮:২৬ রাত
আপডেট : ১০ মে, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সালথায় মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার

সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলা যুবলীগ নেতা হাচান আশরাফের বাড়ি ভাঙচুর ও অগ্নি সংযোগের মামলায় এবার আটঘর ইউনিয়ন মৎস্যজীবী লীগ নেতা সজল (৩০) কে গ্রেপ্তার করেছে সালথা থানা পুলিশ।  বুধবার (১২ মার্চ) সন্ধ্যা ছয়টার দিকে সালথা উপজেলার আটঘর ইউনিয়নের বোয়ালিয়া বাজার এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। সে বোয়ালীয়া গ্রামের হাবিবুর রহমান হবির ছেলে।

সালথা থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ জানুয়ারি সকাল ১০টার দিকে উপজেলার সালথা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মিয়া ও বিএনপি নেতা নাসির মাতুব্বরের সমর্থকরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হাচান আশরাফের দোতলা বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে এবং তার একটি টিনের ঘরে আগুন ধরিয়ে দেয়। এ সময় হাসান আশরাফের সমর্থক স্থানীয় ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মাজেদ মোল্যার দুটি ঘর, ইউনুস মোল্যা দুটি ঘর, বিভাগদী গ্রামের শহীদ সরদারের বাড়ি ঘর ও শফিকের একটি দোকান ভাঙচুর করে মালামাল লুট করে নিয়ে যায়। এই ঘটনায় ২টি মামলা হয়। এই দুটি মামলার এজাহারনামীয় আসামি ছিলেন সজল শেখ। এই ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। 

সালথা থানার অফিসার ইনচার্জ মো. আতাউর রহমান বলেন, ২টি বিস্ফোরক দ্রব্য আইন ও ১টি মারামারি মামলায় এজাহার নামীয় আসামি ছিলেন আটঘর ইউনিয়ন মৎস্যজীবী লীগ নেতা সজল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় বোয়ালিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

এর আগে একই মামলায় মঙ্গলবার আটঘর ইউনিয়ন আওয়ামী লীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক জাকির মোল্যাকে গ্রেপ্তার করে সালথা থানা পুলিশ। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়