শিরোনাম
◈ বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়: তারেক রহমান ◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল

প্রকাশিত : ১২ মার্চ, ২০২৫, ০৮:২৪ রাত
আপডেট : ১২ মে, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবননগরে মাদকের বিরুদ্ধে নিউজ প্রকাশ হওয়ায় ইউএনও ক্ষিপ্ত! সাংবাদিককে ডেকে লাঞ্ছিত

জামাল হোসেন খোকন, জীবননগর প্রতিনিধি: জীবননগর উপজেলা নির্বাহী অফিসারের বাস ভবনের পিছনে মাদকের আখঁড়া শিরোনাম নামে স্থানীয় এক দৈনিক পত্রিকায় সংবাদ  প্রকাশ হলে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার আল-আমিন সাংবাদিকের উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরর্তীতে বুধবার দুপুরে দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার জীবননগর অফিসের সহকারী ব্যুরো প্রধান ও মাই টিভির প্রতিনিধি মিঠুন মাহমুদকে ফোন করে নিজ অফিসে ডেকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ইউএনও আল আমিনের বিরুদ্ধে। 

স্থানীয় সুত্রে জানা গেছে,চুয়াডাঙ্গা জেলা থেকে প্রকাশিত দৈনিক সময়ের সমীকরণ  পত্রিকায় সংবাদ প্রকাশের পর জীবননগর থানা পুলিশ মঙ্গলবার দুপুরে জীবননগর  আম বাজারে মাদকবিরোধী অভিযান চালিয়ে সেখান থেকে বেশ কয়েকটি ড্রাম উদ্ধার করে। 

এ বিষয়ে লাঞ্চিতের শিকার দৈনিক সময় সমীকরণের জীবননগর অফিসের সহকারী ব্যুরো প্রধান মিঠুন মাহমুদ  বলেন,গত মঙ্গলবার সময়ের  সমীকরণ পত্রিকার প্রথম পেজে জীবননগর আম বাজারে মাদক বিক্রি হচ্ছে  এমন একটি  বিষয়ে  নিউজ হয়েছিল সেই নিউজ কে কেন্দ্র করে ইউএনও সাহেব আমাকে ফোন করে ডাকলে আমি ইউএনও সাহেবের   অফিসে যাই।  অফিসে বসা অবস্থায়   এক পযায় তিনি আমার সাথে খুবই খারাপ আচরণ করেন একপর্যায়ে আমাকে অপমান করে তার অফিস থেকে বের হয়ে যেতে বলেন।  আমি তিনাকে বলি এই নিউজটার বিষয় আমি কিছু জানিনা এইটা অফিস থেকে করেছে তারপও তিনি আমার সাথে বাজে ব্যবহার করেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়