শিরোনাম
◈ অজ্ঞাতনামা লাশ, কারা ও নিরাপত্তা হেফাজতে মৃত্যু আর মব এখন মানবাধিকারের তিন সংকট ◈ হাসিনার উদারপন্থী ভূমিকায় বিএনপি ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ: কুন্দের জোড়া গো‌লে  বা‌র্সেলোনার জয় ◈ দীর্ঘ সময় ধ‌রে আইপিএল দেখ‌তে একঘেয়ে লা‌গে, পাকিস্তান লিগকে ‘সেরা’ ঘোষণা ওয়া‌সিম আকরা‌মের ◈ তৃতীয়বা‌রের ম‌তো এশিয়া কাপ জেতা উ‌চিত বাংলাদেশের : কোচ নাভিদ নওয়াজ ◈ মাহফুজ আলম ও আসিফ মাহমুদের পদত্যাগ আজ—অন্তর্বর্তী সরকারে বড় পরিবর্তন! ◈ হজযাত্রীদের প্লেনের টিকিট থেকে আবগারি শুল্ক প্রত্যাহার করল এনবিআর ◈ মোহাম্মদপুরে জোড়া খুন: মা-মেয়ের সুরতহাল প্রতিবেদনে উঠে এলো লোমহর্ষক তথ্য ◈ এভারকেয়ারে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া, নতুন জটিলতা নেই: চিকিৎসক ◈ জাল দলিল শনাক্তের ৯ কৌশল: জমি কেনায় প্রতারণা এড়ানোর জরুরি নির্দেশনা

প্রকাশিত : ১২ মার্চ, ২০২৫, ০৬:৫৭ বিকাল
আপডেট : ১০ মে, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : মাসুদ আলম

সেনাবাহিনীর ব্যবস্থাপনায় চকরিয়ায় বিনামূল্যে চিকিৎসা ও চক্ষু শিবির

মাসুদ আলম : বাংলাদেশ সেনাবাহিনী সারাদেশে মোতায়েন থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি বিভিন্ন উপায়ে দুস্থ ও অসহায় মানুষের সহায়তায় কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় ১০ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় গত জানুয়ারি মাসে চকরিয়া ওয়ার সিমেট্রি এলাকায় বিনামূল্যে চিকিৎসা ও চক্ষু শিবির এর আয়োজন করা হয়।

বুধবার আইএসপিআর জানায়, সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকা, চট্টগ্রাম ও রামু থেকে আগত চারজন চক্ষু বিশেষজ্ঞ উক্ত অঞ্চলের ৮৬৫ জন রোগীর চোখের চিকিৎসা  প্রদানের পাশাপাশি বিনামূল্যে ওষুধ ও চশমা বিতরণ করেন। সেনাবাহিনীর অর্থায়ন ও ব্যবস্থাপনায় ২৬ জন রোগীর চোখের ছানি অপারেশন করা হয়। দূর দূরান্ত থেকে চিকিৎসা সেবা নিতে আসা ব্যক্তিবর্গের খাবার ও যাতায়াতের বিশেষ ব্যবস্থাও রাখা হয়। সফল অপারেশন শেষে পরিপূর্ণ দৃষ্টিশক্তি ফিরে পাওয়া ব্যক্তিবর্গ এই আয়োজন এর জন্য সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

এধরনের বিশেষ চিকিৎসা ও চক্ষু শিবির, দেশের প্রান্তিক জনসাধারণের চিকিৎসা সেবা নিশ্চিতে বহুলাংশে সহায়তা করবে বলে আশা করা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়