শিরোনাম
◈ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশ, বাংলাদেশিদের নিয়ে কঠোর হচ্ছে ইইউ ◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১০ মে, ২০২৫, ০২:১৬ রাত
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের সেনানিবাসের কাছে বিস্ফোরণ-গোলাগুলি (ভিডিও)

ভারতের পাঞ্জাবের অমৃতসরে বিমানবাহিনীর একটি সেনানিবাসের কাছে বিস্ফোরণ ও ব্যাপক গোলাগুলির শব্দ শোনা গেছে। শুক্রবার (৯ মে) রাতে এসব বিস্ফোরণের শব্দ শুনতে পান সেখানকার মানুষ।

বার্তসংস্থা রয়টার্সকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পাঞ্জাবের অমৃতসরে চারটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শহরটি পাকিস্তান সীমান্ত থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত।

সাংবাদিক রবিন্দর সিংও ব্যাপক গোলাগুলির তথ্য জানিয়েছেন। তিনি তার এক্স অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেছেন। এতে গুলির শব্দ শোনা যাচ্ছিল। ভিডিওটির শিরোনামে তিনি লিখেছেন, “কিছু সময় আগে, অমৃতসরে আজনলা সড়কের কাছে বিমানবাহিনীর সেনানিবাসের আশপাশ থেকে ব্যাপক গোলাগুলির শব্দ শোনা গেছে।”

এছাড়া ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের বাসিন্দারাও ড্রোন হামলার শব্দ শুনেছেন। রাহুল সিং ওবরেহ নামে এক ব্যক্তি সংবাদমাধ্যম আলজাজিরাকে জানিয়েছেন, রাত ৮টার দিকে জম্মুতে ব্ল্যাকআউট শুরু হয়। এর ১৫ থেকে ৩০ মিনিট পর শুরু হয় ড্রোন হামলা। তিনি বলেন, “আমি আমার কর্মক্ষেত্রে আছি। আকাশে লাল বাতি এবং বিস্ফোরণ দেখতে পাচ্ছি।”

ধারণা করা হচ্ছে জম্মু ও অম্রিতসারে ড্রোন ভূপাতিত করার চেষ্টা করছে ভারতীয় সেনারা।

এদিকে পাকিস্তানের আন্তঃবাহিনী পরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক লেফটেনেন্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, ভারতের সঙ্গে তারা উত্তেজনা হ্রাস করবেন না। ভারত তাদের যে ক্ষতি করেছে সেটির জন্য তাদের পাল্টা জবাব পেতে হবে।

শুক্রবার সংবাদ সম্মেলনে পাকিস্তানের এ সামরিক কর্মকর্তা বলেন, “আমরা উত্তেজনা হ্রাস করব না— ভারত আমাদের যে ক্ষতি করেছে, তাদের আঘাত পেতে হবে।”

গত মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের আজাদ কাশ্মিরসহ বিভিন্ন জায়গায় মিসাইল হামলায় ভারত। তাদের এই হামলায় ৩৩ বেসামরিক মানুষ নিহত এবং ৬২ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন আহমেদ শরীফ চৌধুরী। তিনি বলেন, “এটি হলো মূল্য যা আমরা দিয়েছি। প্রত্যেক ফোটা রক্ত সশস্ত্র বাহিনী এবং পাকিস্তানের মানুষের বিবেকে রয়েছে।”

ভারত হামলা চালানোর পর তাদের প্রতিহত করতে সঙ্গে সঙ্গে পাল্টা বিমান হামলা চালানো শুরু করে পাকিস্তানের বিমানবাহিনী। পাকিস্তান দাবি করেছে, তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। যারমধ্যে অত্যাধুনিক রাফাল বিমানও রয়েছে। ভারত রাফাল বিমান হারিয়ে হতাশ হয়ে পড়েছে বলে দাবি করেন পাকিস্তানের এ সামরিক কর্মকর্তা। সূত্র: আলজাজিরা, দ্য ডন

  • সর্বশেষ